এই মুহূর্তে

রিকি কেজের বেঙ্গালুরুর বাড়িতে ডাকাতি, কার উপর আঙুল তুললেন গ্র্যামিজয়ী সুরকার?

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে ঢুকে ‘সাম্প কভার’ চুরি করে পালালেন এক জ্যোমেটো ডেলিভারি বয়। ভয়াবহ হামলার থেকে বাঁচলেন গ্র্যামি পুরস্কারজয়ী রিকি কেজ। বিষয়টি অফিসিয়াল ইনস্টাগ্রামে তুলে ধরলেন সুরকার। তিনি জানিয়েছেন, তাঁর বেঙ্গালুরুর বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। তিনি পোস্টে ফুড ডেলিভারি সংস্থা জ্যোমেটোকে ট্যাগ করে লিখেছেন, ‘আমার বাড়িতে ডাকাতি হয়েছে! প্রিয় জ্যোমেটো তোমার একজন কর্মচারী বৃহস্পতিবার আমার বাড়িতে ঢুকে আমাদের সাম্প কভার চুরি করে পালিয়েছে। ঘটনাটি সন্ধ্যা ৬ টার সময় ঘটেছে। ঘটনাটি বেশ সাহসী! এটা সম্ভবত প্রথমবার নয়। সে অনেকবার এই ঘটনা ঘটিয়েছে কয়েকবার। তার সাহস দেখেই বোঝা যাচ্ছে।

মাত্র ১৫ মিনিটের মধ্যে তারা আমার বাড়িতে অনুপ্রবেশ করে সাম্প কভার চুরি করে পালিয়েছেন। আমার বাড়িতে দুটি কোণের সিসিটিভি ফুটেজে ব্যাপারটি ধরা পড়েছে। তার মুখের এবং নম্বর প্লেটের স্ক্রিনশট সেখানে উঠে এসেছে। সে একটি লাল হোন্ডা অ্যাক্টিভাতে চেপে আমার বাড়িতে এসেছিল। জ্যোমেটো আপনি যদি এই ব্যক্তির পরিচয় জানেন তাহলে আমাকে সাহায্য করুন। এছাড়াও, সকলে সতর্ক থাকুন। আপনার সঙ্গেও এটি ঘটতে পারে।’ জ্যোমেটো ডেলিভারি কর্মীদের এমন অদ্ভুত আচরণের উদাহরণ এই প্রথম নয়। এর আগেও তাদের বিরুদ্ধে খাবার খেয়ে নেওয়া, বাড়িতে ঢুকে হামলা, নারীদের শ্লীলতাহানি সহ একাধিক আচরণের উদাহরন পাওয়া গিয়েছে। এবার বাড়িতে চুরির অভিযোগ উঠল।

 

 

View this post on Instagram

 

A post shared by Ricky Kej (@rickykej)

উল্লেখ্য, রিকি কেজ একজন ভারতীয় সঙ্গীত সুরকার, পরিবেশবিদ এবং তিনবার গ্র্যামি পুরস্কার বিজয়ী। তবে জ্যোমেটা ইতিমধ্যেই রিকি কেজের এই অভিযোগের জবাব দিয়েছে, এবং তাঁরা ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন। রিকি কেজ ১৯৮১ সালে আমেরিকার উত্তর ক্যারোলিনায় জন্মগ্রহণ করেছেন। তবে আট বছর বয়সে তিনি তাঁর পরিবারের সঙ্গে বেঙ্গালুরুতে স্থানান্তরিত হয়ে যান। তিনি বেঙ্গালুরুতে বিশপ কটন স্কুলে পড়াশোনা করেছেন এবং শহরের অক্সফোর্ড ডেন্টাল কলেজ থেকে দন্তচিকিৎসায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তবে এখন তিনি তাঁর সঙ্গীত কেরিয়ারে পুরোপুরি নিবেদিত হন। রিকি অ্যাঞ্জেল ডাস্ট ব্যান্ডের একজন কিবোর্ড বাদক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ২০০৩ সালে, তিনি তার নিজস্ব স্টুডিও, রেভিওলিউশন প্রতিষ্ঠা করেন। তিধি এখন পর্যন্ত, রিকি কেজ ২৪টি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছেন এবং ৩,৫০০টিরও বেশি বিজ্ঞাপন এবং আটটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের জন্য সঙ্গীত রচনা করেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লন্ডনের বাড়িতে বিশেষ পুজোর আয়োজন বিরাট-অনুষ্কার, বিদেশেই পাকাপাকি থাকবেন?

মহবশ অতীত, ‘বিগবস’-খ্যাত শেফালি বাগ্গার সঙ্গে রোমান্টিক ডেটে চহল, ফের প্রেমে পড়লেন ক্রিকেটার?

‘অস্কার কি শুধু পুরুষদের জন্য?’ মহিলা পরিচালকদের হয়ে গর্জে উঠলেন হলিউড ডিভা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত ওড়িয়া সুরকার অভিজিৎ মজুমদার

বিচ্ছেদ ভুলে মেয়েকে ৫০ লাখের কুপার গাড়ি উপহার দিলেন মাহি, কী প্রতিক্রিয়া জয়ের?

মুছল দীর্ঘদিনের স্মৃতি, ইনস্টাগ্রাম থেকে প্রাক্তনের সমস্ত ছবি ডিলিট পলাশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ