নিখোঁজ ১১ দিন! ইচ্ছে করেই লুকিয়ে রয়েছেন তারক মেহতার ‘সোধি’, দাবি পুলিশের

সিসিটিভি ফুটেজেও দেখা গিয়েছে যে, গুরুচরণ সিং বিভিন্ন ই-রিকশার মধ্যে যাতায়াত করছেন, দিল্লি ছেড়ে যাওয়ার পূর্বপরিকল্পিত পরিকল্পনা, সেটারই ইঙ্গিত দিচ্ছে৷

Share:

নিজস্ব প্রতিনিধি: ২২ এপ্রিল থেকে নিখোঁজ জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘তারক মেহতা কা উলটা চশমা’ খ্যাত অভিনেতা গুরুচরণ সিং। তিনি এই জনপ্রিয় ধারাবাহিকে ‘সোধি’ চরিত্রে অভিনয় করেছেন। প্রায় ১৩ বছর সিরিয়ালে ছিলেন অভিনেতা। কিন্তু ২০২১ সালে বাবার অসুস্থতার জন্যে তিনি শো ছাড়েন। ‘তারক মেহতা’ ছাড়াও একাধিক শোতে অভিনয় করেছেন গুরুচরণ। তবে ২২ এপ্রিল থেকে তিনি নিখোঁজ। জানা গিয়েছে, ওইদিন দিল্লী থেকে তাঁর মুম্বইতে আসার কথা ছিল। কিন্তু ২২ এপ্রিল থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছেনা। ফোন বন্ধ। শেষ তাঁকে দেখা গিয়েছিল দিল্লির একটি ATM-এ, যেখান থেকে তিনি ৭,০০০ টাকা তুলেছিলেন। তাঁর বাবা-ই অভিনেতার নিখোঁজের অভিযোগ জানিয়েছেন পুলিশ থানায়।

এরপর থেকে খোঁজ শুরু করে পুলিশ তাঁর। তদন্তে উঠে আসে একাধিক তথ্য। অভিনেতার নাকি খুব শীঘ্রই বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তিনি সম্প্রতি প্রবল আর্থিক খরায় ছিলেন। এখনও পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। প্রায় ১১ দিন ধরে নিখোঁজ তিনি, স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তাঁর পরিবার। তার বাবা দিল্লি থানায় অপহরণের মামলা দায়ের করেছে। দিল্লি পুলিশ গুরুচরণের অবস্থান খোঁজার জন্য একাধিক দল গঠন করেছে। তবে পুলিশ সন্দেহ করছে যে, বহুদিন ধরেই গুরুচরণ অন্তর্ধানের ‘পরিকল্পনা’ করেছিলেন।

কারণ তিনি নিখোঁজ হওয়ার আগে পালম এলাকায় তাঁর ফোন রেখে গিয়েছিলেন। তাই তাঁর ফোন এখন তাঁর কাছে নেই৷ সিসিটিভি ফুটেজেও দেখা গিয়েছে যে, গুরুচরণ সিং বিভিন্ন ই-রিকশার মধ্যে যাতায়াত করছেন, দিল্লি ছেড়ে যাওয়ার পূর্বপরিকল্পিত পরিকল্পনা, সেটারই ইঙ্গিত দিচ্ছে৷ দিল্লি পুলিশ একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “সে তার ফোন পালাম এলাকায় রেখে গিয়েছিল। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি কিন্তু গুরুচরণ সিংকে খুঁজে বের করা আমাদের জন্য আরও কঠিন হয়ে পড়ছে, কারণ তাঁর কাছে ফোন নেই। অর্থাৎ এতেই প্রমাণ হয়েছে যে, অভিনেতা পূর্ব পরিকল্পনা করেই হারিয়ে গিয়েছেন। তিনি নিজের ইচ্ছেতেই সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। তাঁর বাবার দায়ের করা অভিযোগ অনুসারে, ৫০ বছর বয়সী গুরুচরণ মুম্বইয়ের ফ্লাইট ধরতে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল, কিন্তু তিনি পৌঁছননি কোথাও। তার ফোনটি পাওয়া যাচ্ছে না, যা তার পরিবারের দুর্দশা বাড়িয়েছে। তার ছেলে মানসিকভাবে স্থিতিশীল ছিলেন।

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন