পড়ুয়াদের উপর লাঠিচার্জে ক্ষুব্ধ নাসিরুদ্দিন, দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ তকমা বর্ষীয়ান অভিনেতার

Share:

নিজস্ব প্রতিনিধি: চলমান ছাত্র বিক্ষোভে দিল্লি পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট দেশবাসী। সমালোচনা করেছেন বলিউড তারকারাও। ‘গুন্ডা’ তকমা দিলেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত সোমবার (২০ জুলাই) সংসদ ভবনের ডাক দিয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’। ওই অভিযানকে ঘিরেই রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় দিল্লি।

অভিযানে সামিল পড়ুয়াদের উপর ব্যাপক লাঠিচার্জ করে দিল্লি পুলিশ। তাঁদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। যার ফলে আহত হয়েছেন বিক্ষোভে অংশগ্রহণকারী বহু পড়ুয়া। দিল্লি পুলিশের এই অমানবিক আচরণের প্রতিবাদে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এর প্রতিবাদে গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনে ধর্নায় বসেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি, তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধি। কিন্তু তাঁদের উপরেও অত্যাচার চালায় পুলিশ। চ্যাংদোলা করে থানায় নিয়ে যায় তাঁদের। রাহুলের নাক ফেটে রক্ত বেরোয়। দিল্লি পুলিশের এহেন নৃশংস কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন নাসিরুদ্দিন শাহ। তিনি তাঁদের ‘গুণ্ডা’ তকমা দিয়েছেন।

 

দেশে স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার দাবিতে জুন থেকে দিল্লির যন্তর-মন্তরে অনশনে বসেছেন ককরোচ জনতা পার্টির নেতা-কর্মীরা। তাঁদের সঙ্গে যোগ দিয়ে আমরণ অনশনে বসেছেন লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। সোমবার ককরোচদের আন্দোলনে যোগ দিয়েছিলেন নাসিরুদ্দিন শাহ, প্রকাশ রাজ, শাবানা আজমির মতো বলিউডের নামি তারকারা। এমনকি বিক্ষোভকারীদের উপর পুলিশের কাঁদানে গ্যাসের আক্রমণে অসুস্থ হয়ে পড়েছিলেন শাবানা। সেই ছবি-ভিডিও সবটাই ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যা দেখে নিন্দার ধুম উঠেছে জেন-জি সমাজে। নাসিরুদ্দিন শাহ একটি আবেগঘন বিবৃতিতে ছাত্রদের ওপর দিল্লি পুলিশের লাঠিচার্জের ঘটনাকে আমেরিকার ICE এজেন্টদের সঙ্গে তুলনা করেছেন।

পাশাপাশি তিনি একটি ভিডিও বার্তায় উর্দুতে বলেছেন, ‘যদি এক বিষাক্ত এই দেশের শাসন করে, তবে তাঁরও মন চাইবে যে পুরো দেশটা তাঁর মতোই অজ্ঞ, বোকা, অযোগ্য এবং নির্দয় হোক। এই সময়ে পড়ুয়াদের জন্যে আমার হৃদয় ভেঙে পড়েছে। এই গুন্ডামি আমাকে আমেরিকান আইসিই এজেন্টদের কথা মনে করিয়ে দিয়েছে। যাঁরা মুখোশ পরে, লাঠি হাতে জনতার উপর হামলা চালিয়ে ছিলেন। নিজেদের বাচ্চাদের কথাও ভাবুন। একদিন এর উল্টো প্রভাব আপনাদের উপরেও পড়বে। আর আমি বাচ্চাদের উদ্দেশ্যে বলতে চাই, আশা হারাবে না। তোমাদের পাশে আছি।’

শাড়ি এনে না দেওয়ায় স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী…শুনলে শিউরে উঠবেন আপনিও

রক্তাক্ত সংসদ অভিযান: গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, ‘গোপন’ অ্যাপ

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা

ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

সিকিমে টানেল বিপর্যয়ে জলপাইগুড়ির যুবকের মৃত্যু, শোকের ছায়া পরিবারে