তিলোত্তমায় হিরো আলম, সৌজন্যে নতুন অ্যাপের প্রচার

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের তিলোত্তমায় এলেন হিরো আলম। তবে এবার কিসের জন্য? তাহলে কী ফের বাঙালি সোশ্যাল গায়কদের নিয়ে গান বাঁধতে চলেছেন তিনি? আচমকাই বুধবার রাতে কলকাতায় হাজির হিরো আলম! বাংলাদেশের টপ ইন্টারনেট সেনসেশনের তালিকায় প্রথমেই নাম যায় হিরো আলম। তাঁর মজার মজার গান এবং সোশ্যাল মিডিয়ায় এসে হাস্যকর মুহূর্ত তৈরি করা সবটাই এখন চর্চিত বিষয়। তাঁকে নিয়ে রীতিমতো হাসির ধুম ওঠে নেটমাধ্যমে। যেন, পাবলিকের গসিপের বিষয় নিজেই তৈরি করে দেন হিরো আলম। কিছুমাস আগেও ভুবন বাদ্যকর এবং রানু মন্ডলকে নিয়ে গান বেঁধেছিলেন হিরো।

সেই অ্যালবামও দারুণ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে অসময়ে আচমকা, কেন কলকাতার বুকে এলেন হিরো? সূত্র বলছে, একটি নতুন অ্যাপের প্রচারে কলকাতায় এসেছেন হিরো আলম। এদিন বিধাননগরের রাস্তায় রাস্তায় দেখা গিয়েছে বাংলাদেশের এই বিখ্যাত ইউটিউবারকে। কালো কোটের নীচে পেস্তা সবুজ গেঞ্জি। সঙ্গে জিনসের প্যান্ট। সেকি আলাদাই ‘Attitude’ তাঁর। যদিও এদিন তিনি একা ছিলেন না, সঙ্গী কলকাতার আর এক জনপ্রিয় ইউটিউবারও ছিলেন।

ই মুহূর্তে বাংলাদেশের বিতর্কের কেন্দ্রে হিরো আলমের কন্ঠে ভাইরাল হওয়া রবীন্দ্রসঙ্গীত। এমনকী, সম্প্রতি পদ্মা সেতু নিয়ে গান গেয়েও কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে হিরো বলেন, ‘‘ভারত-বাংলাদেশে প্রচুর ইউটিউবার তৈরি হচ্ছেন। কিন্তু সবাই নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছেন না। আমি সেই সব পিছিয়ে পড়া ইউটিউবারদের সমর্থন জানাই। যে কোনও পরিস্থিতিতে তাঁরা আমায় পাশে পাবেন।’’ আর রাস্তায় দাঁড়িয়ে প্রচারের কারণে ধীরে ধীরে সবার নজরে পড়ে যান হিরো, সঙ্গে ছুটে আসে ছবিশিকারিরাও।

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়