নোরার সেক্সি শারীরিক মহিমায় ডুবল সিদ্ধার্থও, মুক্তি পেল ‘মানিকে মাগে হিতে’র হিন্দি সংস্করণ

হিন্দিতেও কণ্ঠ দিলেন ইয়োহানি, বলিউডের স্বনামধন্য গায়ক জুবিন ন্যটিয়াল। আসন্ন সিনেমা 'Thank God' ছবির গান হিসেবে মুক্তি পেল 'মানিকে মাগে হিতে'র হিন্দি সংস্করণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হল, বহু প্রতীক্ষিত ‘মানিকে হিথে’র হিন্দি সংস্করণ। গতবছর সোশ্যাল মিডিয়ায় একেবারে হিল্লোল তুলেছিল শ্রীলঙ্কিয়ান গায়িকা ইয়োহানির ‘মানিকে মাগে হিথে’ গানটি। এই গানটিকে নিয়ে চর্চা এক্কেবারে তুঙ্গে উঠেছিল। ভাষা না বুঝলেও, সুরে এই গান গোটা পৃথিবীর জুড়ে রাজ করেছে। গানের সঙ্গে সঙ্গে গানের মাল্কিনও প্রশংসার সাগরে একেবারে ডুবে গিয়েছিল। আর এই প্রশংসার সাগরে ডুবেই তিনি সুদূর শ্রীলঙ্কা থেকে বলিউডে পৌঁছেছেন। তাঁর গানে দেওয়া হয়েছে হিন্দি সংস্করণ। দিলেন বলিউডের স্বনামধন্য সুরকার তথা গায়ক তানিষ্ক বাগচী।হিন্দিতেও কণ্ঠ দিলেন ইয়োহানি, বলিউডের স্বনামধন্য গায়ক জুবিন ন্যটিয়াল। আসন্ন সিনেমা ‘Thank God’ ছবির গান হিসেবে মুক্তি পেল ‘মানিকে মাগে হিতে’র হিন্দি সংস্করণ। যাতে একেবারে আগুন জ্বালিয়ে দিয়েছে অভিনেত্রী সিদ্ধার্থ মালহোত্রা এবং বলিউডের সেক্সি ডিভা নোরা ফাতেহির অভিনয়। শুক্রবার টি-সিরিজ আসন্ন সিনেমা থ্যাঙ্ক গড-এর প্রথম গান প্রকাশ করেছে।

সিদ্ধার্থ মালহোত্রা এবং নোরা ফাতেহির উপর চিত্রিত করা রিমিক্সটি গাইলেন ইয়োহানি। ইয়োহানির সঙ্গে জুবিন নৌটিয়াল এবং সূর্য রগুনাথন উভয়ে যোগ দিয়েছেন। র‌্যাপ শ্লোকটি লিখেছেন মেলো ডি। থ্যাঙ্ক গডের সুর করেছেন তানিষ্ক বাগচি এবং চমথ সঙ্গীত। তিন মিনিটের ভিডিওটি শুরু হয়েছে, আধুনিক চিত্রগুপ্তের ভূমিকায় থাকা অজয় ​​দেবগনের শুভ বার্তা দিয়ে।

যিনি সিদ্ধার্থের চরিত্রের পরীক্ষা দিয়ে শুরু হল ভিডিওটি। তিনি তাঁকে বলেন, “লালসা প্রতিটি মানুষের দুর্বলতা, এবং আপনাকে এটি নিয়ন্ত্রণ করতে শিখতে হবে।” আর তখনই নোরার এন্ট্রি হয় গানে, রাজ নর্ত্যকীর বেশে থাকা নোরার রূপ দেখে স্বাভাবিকভাবেই হুঁশ হারায় সিদ্ধার্থ। নোরা নিজের পোশাকের উপরের স্তরটি উড়িয়ে দিয়ে, সিদ্ধার্থের সামনে যৌন ইঙ্গিতপূর্ণ নাচতে শুরু করেন। গানে সিদ্ধার্থ-নোরার চরম শরীরী হিল্লোল তুলতে দেখা গিয়েছে৷ ইন্দ্র কুমার পরিচালিত, থ্যাঙ্ক গডে অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রা ছাড়াও অভিনয় করছেন, রাকুল প্রীত সিং এবং সীমা পাহওয়া৷ ছবিটি ২৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক