‘পাঠান’ বিতর্কে বিজেপি নেতার কুরুচিকর মন্তব্যকে সমর্থন হিন্দুত্ববাদী নেতা রাম কদমের

'হিন্দুত্বকে অসম্মান করে' এমন কিছু মহারাষ্ট্রে প্রদর্শন করা যাবে না। দেশের বিভিন্ন সাধু ও মহাত্মা সহ কোটি কোটি মানুষ পাঠানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তি জানাচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চারবছর পর শাহরুখের কামব্যাক চলচ্চিত্র ‘পাঠান’-এর প্রথম গান ‘বেশরম রঙ’ মুক্তি পাওয়ার পর থেকেই নেটপাড়ায় রীতিমতো হইচই শুরু হয়েছে। চারবছর অপেক্ষার পর পর্দায় শাহরুখকে দেখা মাত্রই রীতিমতো ভক্তদের হুঁশ হারিয়েছে। দীপিকা পাড়ুকোনের সংবেদনশীল চেহারা, বিকিনিতে তাঁর লাস্যময়ী অবতার, ৫৭ বছর বয়সেও শাহরুখের সুঠাম চেহারা, শাহরুখ-দীপিকার দুর্দান্ত রসায়ন সবটাই এই গানটিকে ইতিমধ্যেই ইন্টারনেটের নম্বর ট্রেন্ডিং গানের আওতাভুক্ত করেছে। তবে শাহরুখ-দীপিকার রসায়ন নিয়ে নেটিদুনিয়া এই মুহূর্তে দু ভাগে বিভক্ত হয়েছে। কেননা এই গানের দৃশ্যগুলি অশ্লীল বলে মন্তব্য করেছেন দেশের রাজনৈতিক মহল। বিশেষ করে, গানে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে ধুন্ধুমার সৃষ্টি হয়েছে নেটপাড়ায়। বিজেপি মন্ত্রী নরোত্তম মিশ্র ‘বেশরম রঙ’-গানটি নিয়ে আপত্তি তোলার পর আরও এক বিজেপি বিধায়ক রাম কদম, এই গানটির বিরুদ্ধে আপত্তি জানালেন। শুক্রবার টুইটারে গিয়ে, রাম কদম বলেছেন, তিনি আশা করছেন পাঠানের নির্মাতারা এই গানের অশ্লীল দৃশ্য প্রসঙ্গে নিজেদের ব্যাখ্যা তুলে ধরবেন। যেহেতু সোশ্যাল মিডিয়াতেও কোটি কোটি মানুষ গানটির বিষয়ে আপত্তি জানিয়েছেন।

হিন্দি এবং মারাঠি ভাষায় টুইটে লিখেছেন তিনি, ‘হিন্দুত্বকে অসম্মান করে’ এমন কিছু মহারাষ্ট্রে প্রদর্শন করা যাবে না। দেশের বিভিন্ন সাধু ও মহাত্মা সহ কোটি কোটি মানুষ পাঠানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তি জানাচ্ছেন। বর্তমানে, মহারাষ্ট্রে সরকার হিন্দুত্ববাদী আদর্শ রয়েছে। যদি চলচ্চিত্র প্রযোজকরা এগিয়ে এসে এই আপত্তিকর দৃশ্যের সমাধান করেন এবং তাঁদের যুক্তি উপস্থাপন করেন, তবে ভালো হবে। তিনি আরও বলেছেন, “তবে এটা নিশ্চিত যে, মহারাষ্ট্রে হিন্দুত্বকে অসম্মান করে এমন কোনও ছবির মুক্তি দেওয়া যাবেনা।”

এদিকে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছে এসআরকে এই বিতর্ক প্রসঙ্গে প্রথম মুখ খুলেছেন। নেতিবাচকতা সম্পর্কে তিনি বলেছিলেন, “আমি কোথাও পড়েছি নেতিবাচকতা সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়ায় এবং এর ফলে এর বাণিজ্যিক মূল্যও বৃদ্ধি পায়। এই ধরনের সাধনা সম্মিলিত বর্ণনাকে আবদ্ধ করে, এটিকে বিভক্ত ও ধ্বংসাত্মক করে তোলে।” সিদ্ধার্থ আনন্দ পরিচালিত, পাঠান আগামী ২৫ জানুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের