যৌন নিপীড়নের অভিযোগ ‘কঠোরভাবে অস্বীকার’ কেভিন স্পেসির

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটিদের দ্বারা যৌন নিপীড়নের স্বীকার হওয়া কোনও আজব বিষয় নয়। ২০১৭ থেকেই বিখ্যাত হলিউড অভিনেতা কেভিন স্পেসির (Kevin Spacey ) বিরুদ্ধে একাধিক যৌন নিপীড়নের অভিযোগ উঠছে। কেভিনের বিরুদ্ধে চারজন পুরুষদের যৌন নিপীড়ন করার অভিযোগ রয়েছে। হলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে কেভিন অন্যতম, তাঁর প্রজন্মের অন্যতম প্রশংসিত অভিনেতাও বলা হয় তাঁকে। ৬২ বছর বয়সী এই অভিনেতা দুবার অস্কার এবং একাধিক বড় চলচ্চিত্রে অভিনয়ের জন্যে সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছেন। কিন্তু তিনি কিনা ২০১৭ সাল থেকে যৌন নিপীড়নের অভিযোগের সম্মুখীন হচ্ছেন।

এদিন কেভিন লন্ডনের একটি আদালতে, তাঁর বিরুদ্ধে হওয়া যৌন নিপীড়নের মোট পাঁচটি অভিযোগের ভিত্তিতে হাজির হন। কেভিন যখন লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছন, তখন স্বাভাবিকভাবেই ফটোগ্রাফার এবং টেলিভিশন ক্যামেরা ক্রুরা স্পেসির বিরুদ্ধে মামলার প্রাথমিক শুনানির জন্য ভিড় জমান। তবে কেভিন এদিন আদালতে মামলা চলাকালীন তাঁর বিরুদ্ধে হওয়া সমস্ত অভিযোগ “কঠোরভাবে অস্বীকার” করেন। আধঘণ্টা এই শুনানি চলেছিল। স্পেসি এদিন কাচের সামনের ডকে বসেছিলেন, তাঁর পুরো নাম – কেভিন স্পেসি ফাউলার।

এদিন স্পেসির আইনজীবী প্যাট্রিক গিবস বলেছেন, “মি. স্পেসি কঠোরভাবে তাঁর দ্বারা হওয়া সমস্ত অপরাধকে অস্বীকার করেছেন।” ডেপুটি চিফ ম্যাজিস্ট্রেট তান ইকরাম, কেভিন স্পেসিকে তাঁর পরবর্তী উপস্থিতি পর্যন্ত নিঃশর্ত জামিন দিয়েছেন।আর এই আবেদনের শুনানির তারিখ ফের ১৪ জুলাই নির্ধারিত হয়েছে। প্রাক্তন হাউস অফ কার্ডস তারকা চারটি যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সম্মতি ছাড়াই একজন ব্যক্তিকে অনুপ্রবেশমূলক যৌন আক্রমণ। কথিত এই ঘটনাগুলি মার্চ ২০০৫ থেকে আগস্ট ২০০৮ এর মধ্যে লন্ডনে এবং একটি ২০১৩ এর এপ্রিলে পশ্চিম ইংল্যান্ডে সংঘটিত হয়েছিল৷ আর তাঁর দ্বারা আক্রান্তদের বয়স এখন ৩০ এবং ৪০ এর মধ্যে৷ গত মাসে একটি বিবৃতি জারি করে স্পেসি বলেছিলেন যে, তিনি তাঁর বিরুদ্ধে হওয়া সমস্ত অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য ব্রিটেনে যাবেন এবং আত্মবিশ্বাসী কেভিন বলেন, তিনি তাঁর নির্দোষতা প্রমাণ করবেন।

২০১৭ সালে, কেভিনের বিরুদ্ধে প্রথম এক ব্যক্তি যৌন নিপীড়নের অভিযোগ আনে। যাঁর দাবি ছিল, যখন তাঁর ১৯৮৬ সালে যখন তাঁর ১৪ বছর বয়স ছিল তখন কেভিন তাঁকে যৌন আক্রমন করেছিলেন। পরে, কেভিনের জনপ্রিয় নেটফ্লিক্স শো ‘হাউস অফ কার্ড’ এর ক্রু সদস্যরাও তাঁর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ নিয়ে আসেন। পরে এই কেভিনের এই শোটি বাতিল করার প্রস্তাব রাখা হয়েছিল, এবং তাঁকে যৌন নীতি লঙ্ঘনের কারণে কয়েক মিলিয়ন ডলার দিতে বলা হয়েছিল। কেভিনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ প্রকাশের পর থেকেই লাইমলাইট থেকে দূরে সরে যান কেভিন। স্পেসি ১৯৯৫ সালের ফিল্ম দ্য ইউসুয়াল সাসপেক্টসের জন্য সেরা সহায়ক অভিনেতা অ্যাকাডেমি পুরস্কার এবং ১৯৯৯ সালের আমেরিকান বিউটি চলচ্চিত্রের জন্য অস্কার জিতেছিলেন।১৯৮০-এর দশকে একটি পার্টিতে তারকার বিরুদ্ধে এই কিশোরকে রেপ করার অভিযোগ তোলা হয়। তবে স্পেস এই অভিযোগ অস্বীকার করেছেন।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত