ছোটবেলার বন্ধুকেই মন দেয়া-নেয়া, দেবমাল্যর সঙ্গে প্রেম হল কী করে মধুমিতার?

চলতি বছরের পুজোয় জীবনের নতুন মানুষ আসার ঘোষণা দিয়েছেন তিনি। প্রেম করছেন মধুমিতা সরকার। ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মূহুর্তে টলিউডের শিরোনামে রয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার। তারকাদের সম্পর্কের উত্থান-পতন চলছেই। কখন কার প্রেম গড়ছে, আবার কার প্রেম ভাঙছে, বোঝা দায়! আবার নতুন সম্পর্কে জড়াচ্ছেন কারা, সেলিব্রিটিদের সম্পর্ক নিয়ে সবসময় চর্চায় থাকে। যাই হোক, এই মুহূর্তে টলিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী মধুমিতা সরকার। যদিও তাঁর পোশাক-আশাক সবটাই চর্চায় থাকে। তাঁকে নিয়ে দর্শকমনে কৌতূহলও চরমে। মাত্র ৪ বছর সংসার করেই তাঁর ঘর ভেঙেছে। এরপরে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে একপ্রকার মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। কিন্তু চলতি বছরের পুজোয় জীবনের নতুন মানুষ আসার ঘোষণা দিয়েছেন তিনি। প্রেম করছেন মধুমিতা সরকার। ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি।

প্রায়শই একে ওপরের সঙ্গে নানা ধরনের ছবি পোস্ট করতে চলেছেন মধুমিতা সরকার। সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন তাঁরা। তবে দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে অভিনেত্রীর প্রেম হল কী করে? চম্পাহাটির মেয়ে মধুমিতা। সেখানেই তাঁর বড় হয়ে ওঠা। তবে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। কলেজে পড়তে পড়তেই সিরিয়ালে সুযোগ পেয়ে যান তিনি। তাঁর প্রথম নায়ক সৌরভ চক্রবর্তী, তিনিই অভিনেত্রীর প্রথম ভালোবাসা। তবে প্রেম করতে করতেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে নেন অভিনেত্রী। কিন্তু পারস্পরিক বোঝাপড়া না হওয়ার কারণে তাঁদের বিয়ে ভেঙে যায়। আইনি পথেই আলাদা হয়ে যান তাঁরা।

সেই বিয়ের অনেকগুলি বছর বাদেই আবারও নতুন করে প্রেমে পড়লেন তিনি। অভিনেত্রী জানান দেবমাল্য তাঁর ছোটবেলার বন্ধু। বহু বছর ধরে তাঁরা পরস্পরকে চেনেন। তারপরই নিজেদের সিদ্ধান্তে বন্ধুত্বকে আরও একধাপ নিয়ে গিয়েছেন তাঁরা, তবে ঠিক কবে তাঁরা বিয়ে করছেন? সে কথা জানা যায়নি। সেই দিনটি দেখার অপেক্ষায় অভিনেত্রীর অনুরাগীরা। এদিকে প্রতি মুহূর্তে দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে ছবি দিয়ে ইনস্টাগ্রামের পাতা ভরাচ্ছেন নায়িকা। মাঝে একাই বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতেন তিনি। তবে এখন দেবমাল্যকে নিয়েই ভ্রমণে বেরিয়ে পড়েন মধুমিতা সরকার।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?