মা হয়ে সব সামলে কীভাবে কাজে ফিরছেন স্নেহা? জানালেন এই মুহূর্তেকে

ছেলে জোনাক সবে পার করেছে ১ বছর। তারপরই কাজে ফেরার কথা ভাবছেন অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়। তবে ধারাবাহিক নয়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছেলে জোনাক সবে পার করেছে ১ বছর। আর তারপরেই কাজে ফেরার কথা ভাবছেন অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়। তবে এখনই ধারাবাহিকে নয় মঞ্চে প্রত্যাগমন করছেন স্নেহা। অভিনেত্রীর কাছ থেকে তাঁর কামব্যাক করার সিদ্ধান্ত ও নানা আলাপচারিতায় এই মুহূর্তে ডট কমের প্রতিনিধি অরণী ভট্টাচার্য।

প্রশ্নঃ একটা লম্বা বিরতির পর কাজে ফিরছেন, এই মুহূর্তে কী কী কাজ রয়েছে হাতে? 

স্নেহা চট্টোপাধ্যায়ঃ আপাতত থিয়েটারের হাত ধরে কাজে ফিরছি। ‘ফোর্থ বেল’ নামক এক  থিয়েটারের দলের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আমি। সেই দলেরই একটি পুরানো নাটক ‘পি এস ভালোবাসার’ মাধ্যমে ফের কামব্যাক করতে চলেছি। রবিবার জ্ঞানমঞ্চে মঞ্চস্থ হতে চলেছে নাটকটি। তবে সিরিয়ালে ফেরার চিন্তাভাবনাও রয়েছে কয়েক মাসের মধ্যেই। যোগাযোগ শুরুর ভাবনাও রয়েছে। কয়েকমাসের মধ্যেই আবার নতুন করে যোগাযোগ শুরু করব। তবে তার আগে আপাতত থিয়েটারের হাত ধরে একবছর পর নেট প্র্যাকটিস শুরু করছি।

প্রশ্নঃ ছেলেকে বাড়িতে রেখে কাজে এতটা সময় দেওয়া। টেনশন কাজ করবে না? 

স্নেহা চট্টোপাধ্যায়ঃ এবার ধীরে ধীরে কাজ শুরু করব। ছেলের একবছর বয়স হয়ে গেল। এবার ওকে বাড়িতে রেখে কাজে ফেরার চেষ্টা করতেই হবে। একবছর বয়স হয়ে গেল ওর যেখানে ওকে ছেড়ে থাকতে হয়নি আমাকে। যদিও আমার বাড়ির সবাই আমার পাশে রয়েছেন এবং বিগত একবছর সবার সহযোগীতা থাকা সত্বেও আমি নিজে হাতে ওর কাজ সব করেছি। পুরোদমে কাজে ফেরা, অর্থাৎ সিরিয়ালের শুটিংয়ের জন্য আমাদের কম করে হলেও ১০ ঘন্টা সময় দিতেই হয়। এটা আমার কাছে টেনশনের থেকেও বেশি কষ্টের। সারাদিনেরই একটা চিন্তা থাকবেই। এখন ৬-৭ ঘন্টা রিহার্সাল থেকে বাড়ি ফিরেই শুনতে পারছি ‘মা-মা করছে।  কিন্তু কর্মরত মা এবং তাঁর সন্তানরা সবটাই অ্যাডজাস্ট করে। আশা করছি আমরা দুজনেই সেটা ঠিক করে নিতে পারব। 

প্রশ্নঃ স্নেহাকে দর্শক মূলত খলনায়িকার চরিত্রে দেখেই অভ্যস্ত। কামব্যাকের পর খলনায়িকা চরিত্র দিয়েই কী ফের শুরু করবেন? 

স্নেহা চট্টোপাধ্যায়ঃ নেগেটিভ ক্যারেক্টর দিয়েই শুরু করার চিন্তভাবনা বা ইচ্ছা এই মুহূর্তে নেই। অন্যরকম চরিত্র দিয়েই কাজ শুরু করার ইচ্ছা রয়েছে। তবে বাকিটা নির্ভর করছে পরিস্থিতির উপর। কীরকম চরিত্রের সুযোগ পাই সেটাও দেখার। পছন্দমত চরিত্র যে সবসময় পাব এমনটাও নয়। তাই সুযোগের অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন