‘তনুদার ছবির ডাক পেয়েও আমাকে ছেড়ে দিতে হয়, এটাও ইন্ডাস্ট্রির চক্রান্ত ছিল’: শতাব্দী রায়

যা পেয়ে তিনি খুশিতে ডগমগ হয়ে উঠে ছিলেন। এবং ‘প্রতিভা’ ছবির পরিচালককে অনুরোধ করেছিলেন যাতে তিনি তারিখ ‘অ্যাডজাস্ট’ করেন। তা হলে দুটো ছবিই একসঙ্গে করতে পারেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতি কোথায় নেই, প্রতিটা জায়গায় রয়েছে রাজনীতি। সংসার থেকে কর্মস্থল সবেতেই রয়েছে রাজনীতি। তবে দলীয় রাজনীতি চোখে দেখা যায়। আর অন্যান্য রাজনীতি চোখে দেখা যায় না। তবে বিনোদন মহলেও রয়েছে রাজনীতি, যুগ যুগ ধরেই এমন অভিযোগ রয়েছে অভিনেতা-পরিচালকের। যিনি সব সামলে অঙ্ক কষে টিকে থাকলেন, তিনি জিতে গেলেন, আর যে হার মেনে গেলেন তিনিও অন্ধকারে ডুবে গেলেন। এমন অভিজ্ঞতা রয়েছে খোদ সাংসদ-অভিনেত্রী শতাব্দী রায়েরও। সম্প্রতি অভিনেত্রী নিজেই এ কথা জানিয়েছেন।

১৯৮৭ সালে টলিউডে প্রবেশ করেছিলেন তিনি। তাঁর প্রথম ছবি ছিল, ‘প্রতিভা’। সহ-অভিনেতা ছিলেন রঞ্জিত মল্লিক, সুমিত্রা মুখোপাধ্যায়, অয়ন বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে তরুণ মজুমদারের ‘পথভোলা’-র জন্যে ডাক পান অভিনেত্রী। যা পেয়ে তিনি খুশিতে ডগমগ হয়ে উঠে ছিলেন। এবং ‘প্রতিভা’ ছবির পরিচালককে অনুরোধ করেছিলেন যাতে তিনি তারিখ ‘অ্যাডজাস্ট’ করেন। তা হলে দুটো ছবিই একসঙ্গে করতে পারেন। শতাব্দী ভেবেছিলেন, হয়তো তরুণ মজুমদারের কথা শুনে প্রথম ছবির পরিচালক রাজি হয়ে যাবেন। কিন্তু তাঁর ভুল ধারণা হল। ‘প্রতিভা’ পরিচালক তাঁকে সটান জানিয়ে দিয়েছিলেন, ছবির জন্যে তাঁকে আউটডোর শুটিংয়ে শিলঙ যেতে হবে। তাই তাঁরা অনুমতি দিতে পারবেন না। নয়তো তরুণ মজুমদারের ছবি ছেড়ে দিতে হবে। আর তখন কিছু না বুঝে শতাব্দি প্রথম পরিচালকের কথায় রাজি হয়ে তরুণ মজুমদারের ছবি ছেড়ে দেন। তখনও অভিনেত্রী জানতেন না শুরুতেই কত বড় সুযোগ হাতছাড়া করলেন তিনি।

এরপর নির্দিষ্ট তারিখে ‘প্রতিভা’ ছবির দল শিলঙে শুটিং করল। কিন্তু শতাব্দীকে নিল না। এরপর বিস্মিত হয়ে শতাব্দী পরিচালিককে জিজ্ঞাসা করেন, আউটডোর শুটিংয়ে তাঁকে কেন নেওয়া হল না? তখন তাঁকে জানানো হয়, কলকাতায় শুটিং হয়ে গিয়েছে। শিলঙে তাঁর শুটিং নেই! তখনই অভিনেত্রী রাজনীতি ধরতে পারলেন। বুঝতে পারলেন তরুণ মজুমদারের ছবি থেকে তাঁকে বাদ দেওয়ার জন্যই ‘প্রতিভা’ পরিচালক এই পরিকল্পনা করেছিলেন। তাঁকে কেরিয়ারে এগোতে না দেওয়াই উদ্দেশ্য ছিল তাঁর। তখন অভিনেত্রী বুঝতে পেড়েছিলেন, শুধুমাত্র অর্থকষ্ট, ইন্ডাস্ট্রিতে টিকে থাকা বা ভাল চরিত্র পাওয়াই ‘স্ট্রাগল’ নয়। অভিনেতার পেশাজীবনের উন্নতি আটক দেওয়া থেকে বেরোনোও এক ধরনের ‘স্ট্রাগল’। আর এটা জেনেই তখন মনে ভেঙে গিয়েছিল শতাব্দির। তবে অভিনেত্রী পরে ভেবেছিলেন, আর হয়তো তরুণ মজুমদার তাঁকে ডাকবেন না। কিন্তু পরে তরুণ মজুমদারের একাধিক ছবিতে অভিনয়ের ডাক পান শতাব্দী রায়। টলিউডের একসময়ের প্রথম সারির অভিনেত্রী ছিলেন শতাব্দী। তরুণ মজুমদার, স্বপন সাহা, অঞ্জন চৌধুরী-সহ একাধিক টলিউডের প্রখ্যাত পরিচালকের ছবিতে কাজ করেছিলেন তিনি। জুটি বেঁধেছেন টলিউডের একাধিক সুপারস্টারের সঙ্গে। উপহার দিয়েছেন একাধিক বাংলা ছবি। তবে এখন অভিনয় থেকে অনেকটাই দূরে চলে গিয়েছেন তিনি। এখন তিন রাজ্যে শাসক দলের একজন সক্রিয় সদস্য এবং বীরভূমের সাংসদ।

স্টেডিয়ামে বসে কালাজাদু করছেন ঘানার দর্শক? ভাইরাল ভিডিও ঘিরে শুরু চর্চা

মেসি-কাণ্ডে দায় কার? ইকো পার্কে একের পর এক ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ

রাজ্যসভার তিন আসনে আজ ভোট, ঝাড়খণ্ডে ক্রস ভোটিংয়ের আশঙ্কায় থরহরিকম্প কংগ্রেস শিবিরে

ভয় দেখিয়ে বিখ্যাত, মাত্র ৩৫ বছরেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ডেভি চেজ

দিনমজুরের ছেলে এবার আন্তর্জাতিক অলিম্পিয়াডে, অভাবকে জয় করে নজির পড়ুয়ার

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র