‘আমি তোমাদের সঙ্গে আছি’, মাহসা আমিনি কাণ্ডে প্রতিবাদী দের পাশে দাঁড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া

দেশব্যাপী বিক্ষোভের মাঝখানে, অনেক ইরানী নারী এহেন নিপীড়নের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য হিসেবে চুল কাটার সিদ্ধান্ত নিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১৩ সেপ্টেম্বর মাত্র ২২ বছর বয়সী কুর্দি-ইরানি মহিলা মাহসা আমিনির অস্বাভাবিক মৃত্যুতে রীতিমতো গোটা বিশ্ব ফুঁসছে। এমনকি বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম নিয়েছে। নিয়ম মেনে হিজাব না পড়ার কারণে গ্রেফতার হওয়া মাহসার সঙ্গে পুলিশ অকথ্য অত্যাচার চালায়। পুলিশের এহেন নৃশংসতা মনোভাব দেখে রীতিমতো শোক প্রকাশ করেছে সারা বিশ্বের মানুষ। একাধিক দেশের রাজনৈতিক নেতা থেকে শুরু করে জনপ্রিয় সেলিব্রেটি সবাই তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও ইরানের রাজপথে বিক্ষোভকারীরা মাহসার আমিনির সমর্থনে সেই অত্যাচারিত পুলিশের বিরুদ্ধে বিচার চেয়েছেন। থেমে থাকেন নি, গ্লোবাল তারকা প্রিয়াঙ্কা চোপড়াও। যিনি প্রায়ই প্রান্তিকদের অধিকার নিয়ে কথা বলে থাকেন। তিনিও ইরানী মহিলাদের সমর্থন করতে এগিয়ে এসেছেন এবং মাহসা আমিনির প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করেছেন।

প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন, “ইরান এবং সারা বিশ্বে মহিলারা দাঁড়িয়ে কণ্ঠস্বর তুলছেন, প্রকাশ্যে তাদের চুল কেটে ফেলছেন এবং মাহসা আমিনির জন্য অনেকেই অনেকভাবে প্রতিবাদ করছেন, মাহসা আমিনির তরুণ জীবন ইরানের নৈতিকতা পুলিশ হিজাব ‘অন্যায়ভাবে’ পরার কারণে নৃশংসভাবে কেড়ে নিয়েছে। দেশ জুড়ে আরও আগ্নেয়গিরির মতো উত্তেজনার সৃষ্টি হবে। আক্ষরিক অর্থে, চ্যালেঞ্জ করে আপনার জীবনের ঝুঁকি নেওয়া সহজ কাজ নয়। পিতৃতান্ত্রিক প্রতিষ্ঠা, আপনার অধিকারের জন্য লড়াই।” বাজিরাও মাস্তানি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মাহসার মৃত্যুর জন্যে যারা যারা প্রতিবাদে নেমেছেন তাঁদের সঙ্গে যোগদানের জন্যে আরও সবাইকে তাঁদের সম্মিলিত কণ্ঠে যোগ দিতে আহ্বান জানিয়েছেন।

 

শেষে অভিনেত্রী আরও বলেন, “এই আন্দোলনের একটি দীর্ঘস্থায়ী প্রভাব থাকবে তা নিশ্চিত, আমাদের অবশ্যই তাঁদের আহ্বান শুনতে হবে, সমস্যাগুলি বুঝতে হবে এবং তারপরে আমাদের সম্মিলিত কণ্ঠে যোগ দিতে হবে। আমাদের প্রত্যেককে অবশ্যই যোগদান দিতে হবে, যারা অন্যদের প্রভাবিত করবে। আপনিও আপনার ভয়েস যোগ করতে পারেন এই সমালোচনামূলক আন্দোলনে। অবগত থাকুন এবং সোচ্চার হোন। আমি আপনার সঙ্গে আছি।” ২২ বছর বয়সী ইরানী মহিলাকে পুলিশি হেফাজতে থাকার সময়েই পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। গত ১৩ সেপ্টেম্বর, কুর্দি-ইরানি মহিলা আমিনিকে “নৈতিকতা পুলিশ” দ্বারা গ্রেফতার করা হয়, এবং অন্যায়ভাবে হিজাব পড়ার কারণে তাঁকে পুলিশ ভ্যানে ওঠানো মাত্রই মারাত্মকভাবে মারধর করা হয়, যার ফলে সে কোমায় চলে গিয়েছিল বলে অভিযোগ। জাতিসংঘের একটি প্রতিবেদন অনুসারে, আমিনী তিন দিন হেফাজতে থাকার পর সেখানেই ভেঙে পড়েন এবং অবশেষে একটি হাসপাতালে স্থানান্তরিত হওয়ার পর তিনি মারা যান। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, তাঁকে আটকের সময়েই ইরানি কর্তৃপক্ষ ‘গুরুতরভাবে মারধর’ করেছিল। তিনদিন পর, আমিনি তাঁর একাধিক ভয়ঙ্কর আঘাতের কারণে মারা যান,তাঁর মৃত্যুর কারণে বিশ্ব জুড়ে প্রতিবাদে নেমেছে সবাই। দেশব্যাপী বিক্ষোভের মাঝখানে, অনেক ইরানী নারী এহেন নিপীড়নের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য হিসেবে চুল কাটার সিদ্ধান্ত নিয়েছে।

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের