‘জানোয়ারটার চেহারা দেখতে হবে বলেই যাইনি সিসিএল-এ’: পরীমণি

শুক্রবার রাতে নিজের ফেসবুকে লেখেন, ‘এই অ্যাগ্রেসিভ জানোয়ারটার চেহারা দেখতে হবে বলেই যাইনি সিসিএল–এ, আল্লাহ বাঁচাইছে।’

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে চলমান সেলিব্রিটি ক্রিকেট লিগে ঢাকাই ইন্ডাস্ট্রির সবাই থাকলেও সেখানে দেখা মিলছে না আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরিমণির। অথচ সেলিব্রিটি ক্রিকেট লিগে পরীমণির থাকার কথা ছিল। আয়োজকরাই নমস্কার নিশ্চিত করেছেন বিষয়টি। এমনকী তিনি জোরকদমে প্র্যাকটিসও সেরেছেন। কিন্তু শেষমেষ পরীমণিকে কেন দেখা যাচ্ছে না? ঢাকার ইনডোর স্টেডিয়ামে দুদিন ধরে চলছে CCL। কিন্তু একদিনও দেখে মেলেনি নায়িকার। যদিও এ বিষয়ে দর্শকদের কাছে কোনও জবাব দিহি করার প্রয়োজন মনে করেন নি পরীমনি। এই মূহুর্তে তাঁর জীবনের উপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে, তা মোটামুটি কারুরই অজানা নয়! পঞ্চম স্বামী শরিফুল রাজকে গত ১৮ সেপ্টেম্বর ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে ৫ টি অভিযোগ এনে ডিভোর্স ফাইল করেছেন পরীমণি।

বিয়ের প্রথম বছর থেকেই ঝামেলা, কখনও পরকীয়া কখনও মারধরের অভিযোগ এনেছেন তিনি রাজের বিরুদ্ধে। কিন্তু গত মে মাসের রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁর বান্ধবীদের আপত্তিকর ভিডিও ফাঁস হতেই তিনি ভেবে ফেলেন আর সংসার করবেন না তিনি রাজের সঙ্গে। ছেলেকে একাই মানুষ করবেন। এই কারণেই কি সেলিব্রিটি ক্রিকেট লিগে দেখা যাচ্ছে না পরীকে? দিলেন উত্তর! গতকাল রাতে সেলিব্রিটি ক্রিকেট লিগে পরিচালক মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের টিমের খেলায় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর তা রূপ নেয় মারামারিতে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে দুই দলের সদস্যদের মারামারিতে ছয়জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় শরীফুল রাজের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল নায়িকা রাজ রিপারের গায়ে হাত তোলার।

এমন ধুন্ধুমার পরিস্থিতি চলাকালীনই একপ্রকার বাধ্য হয়ে CCL-এ না যাওয়ার কারণ জানালেন পরীমণি। শুক্রবার রাতে নিজের ফেসবুকে লেখেন, ‘এই অ্যাগ্রেসিভ জানোয়ারটার চেহারা দেখতে হবে বলেই যাইনি সিসিএল–এ, আল্লাহ বাঁচাইছে।’ তিনি কারুর নাম উল্লেখ না করলেও বুঝতে বাকি নেই, কাকে উদ্দেশ্য করে এসব কথা বলেছেন পরীমনি। এরপর নেটিজেনরা কমেন্টের বন্যা বইয়ে দেন। একজন লিখেছেন, ‘এরা কেমনে তারকা হয়’, তার উত্তরে পরীমনি লিখেছেন, ‘আপনারা বানান আর আমার মতো গর্দভ এগুলারে মাথায় উঠায়ে দেয়। দোষ তো আমাদেরই।’ 

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?