Raj Kundra Controversy: “বিগত দু’বছর একা হাতে ঝড় সামলেছি সমস্ত পরিস্থিতি” : শিল্পা

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াকে বাই বাই করেছিলেন অভিনেত্রী শিল্পা শেঠী। কিন্তু এক দিনও ঘুরতে না ঘুরতেই ফের, এক ভিন্ন অবতারে সামিল হয়ে সকলকে চমকে দেন নায়িকা। ঘোষণা করেন, তাঁর পরবর্তী ছবিতে তাঁকে সুপার উইম্যান হিসেবে দেখা যাবে। ছবিটির নাম, ‘নিকাম্মা’ (Nikamma)। সম্প্রতি ট্রেলার লঞ্চ হয়েছে শিল্পা অভিনীত ‘নিকাম্মা’-র। ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের দিন, শিল্পাকে তাঁর সাম্প্রতিক ‘কঠিন সময়’ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে।

কারণ গত বছরেই অভিনেত্রীর স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফিকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন। যদিও দিন কয়েক পরেই তিনি জামিনে মুক্ত হয়ে গিয়েছিলেন। সেই সময়ে নায়িকাকে রীতিমতন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল। এমনকী নায়িকা সন্তানের দায়িত্ব একা নেন। পাশাপাশি কিছুদিন তাঁর একাধিক শোয়ের শ্যুটিং বন্ধ রাখেন। এছাড়া রাজের জন্যে শিল্পাকেও একাধিক পুলিশি জেরার মধ্যে পড়তে হয়। যদিও এখন পরিস্থিতি অনেকটাই ঠান্ডা। এই বিষয়ে সাংবাদিকরা অভিনেত্রীকে একাধিক প্রশ্ন করলে, শিল্পা খোলাখুলি প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, ‘আমি খুব সাহসী ছিলাম, একটা ঝড়কে পার করেছি।’

তিনি বলেন, “আমি মনে করি আমরা এখানে একটি ছবির নতুন সূচনা করতে এসেছি। শুধুমাত্র আমার জন্য বাদবাকি মানুষের অসুবিধা হতে পারে! আমাদের পরিচালক সাব্বির, অভিনেতা অভিমন্যু, শার্লি সবাই সিনেমাটির জন্যে কঠোর পরিশ্রম করেছেন। তাই আমি মনে করি না এটি আমাকে নিয়ে কথা বলার সময়।”

শিল্পা আরো বলেন, “আমাদের জীবনে সবাই কোনও না কোনও কঠিন পর্যায়ের মধ্য দিয়ে গিয়েছে। গত ২ বছর শুধু আমার জীবনই কঠিন কেটেছে শুধু তাই নয়, অনেক মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। তবে আমি কোনও চলচ্চিত্রে অভিনয় করতে পারিনি। এছাড়া করোনার পরিস্থিতির জন্যে আমরা কেউ দিনের আলো দেখতে পারিনি। মানুষ প্রেক্ষাগৃহেও আসতে পারেনি। তবে এখন পরিস্থিতি সব ঠিকঠাক, যেটা আমাদের জন্য বড় মুহূর্ত।”

বলা বাহুল্য, শিল্পা সরাসরি সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিলেও, তিনি স্বীকার করেছেন যে, সাম্প্রতিক মাসগুলি তাঁর এবং তাঁর পরিবারের জন্য কঠিন সময় ছিল। এই অনুষ্ঠানে শিল্পাকে তাঁর পরিচালক সাব্বির খানের পা ছুঁয়ে শ্রদ্ধা জানাতে গিয়েছিল। সম্প্রতি, শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে প্রকাশ্যে আসতে দেখা যায় না, জন সম্মুখে তাঁর উপস্থিতি, তিনি এড়িয়ে চলছেন। তবে কয়েকবার তিনি শিল্পা এবং বাচ্চাদের সঙ্গে বেরিয়েছিলেন, তাও একটি বড় মুখোশ এবং গাঢ় সানগ্লাস পরে। যাতে তাঁর মুখ কেউ দেখতে না পায়। রাজের এই স্ক্যান্ডেলের জন্যে শিল্পা শেঠীর বাড়িতেও অনেক চাপ সৃষ্টি হয়েছিল।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?