‘আনন্দ’-তে রাজেশ খান্নার জায়গায় তাকে নিতে পরিচালককে চাপ দিয়েছিলেন ধর্মেন্দ্র

একবার আমরা বেঙ্গালুরু যাচ্ছিলাম। সেখানেই পরিচালক আমাকে পুরো ঘটনাটি খুলে বলেন। স্বাভাবিকভাবেই তিনি দুর্দান্ত পরিচালক ছিলেন। আমি খুব খুশি হয়েছিলাম তাঁর ছবিতে কাজ করার সুযোগ পেয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম সুপারহিট চলচ্চিত্র ‘আনন্দ’ (১৯৭১), যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সুপারস্টার রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চন। প্রয়াত পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায়ের অন্যতম ব্লকবাস্টার চলচ্চিত্র ছিল ছবিটি। এখনও ছবির কাহিনী, সংলাপ, মান্না দের কন্ঠের ‘জিন্দেগি ক্যায়সি হ্যায় পেহেলি হায়ে’-গানটি দর্শকদের ঠোঁটস্থ। সেখানে রাজেশ খান্নার মনকাড়া অভিনয় এখনও দর্শকদের চোখে তাজা। ছবিতে রাজেশ খান্নার বেস্ট ফ্রেন্ড ছিলেন অমিতাভ বচ্চন। কিন্তু জানেন কী, ছবিতে রাজেশ খান্নার নাম ভূমিকায় প্রথমে অভিনয়ের কথা ছিল কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর, কারণ সেই সময় ধর্মেন্দ্র বলিউডের উদীয়মান তারকা ছিলেন। তাই হৃষিকেশ মুখোপাধ্যায় প্রথমে ধর্মেন্দ্রকে এই ছবিটিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু পরে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা ছাড়াই ধর্মেন্দ্রকে সরিয়ে দেন পরিচালক, এমনটাই অভিযোগ রয়েছে। এই নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। কিন্তু সত্যিই কী তাই?

অবশেষে এই বিতর্কের জট খুললেন ধর্মেন্দ্র নিজেই।শুক্রবার একটি সংবাদ সংস্থার সাক্ষাৎকারে ধর্মেন্দ্র এই ঘটনাটি সম্পর্কে বললেন যে, একবার তিনি মাতাল অবস্থায় ছবিট থেকে তাঁকে অপসারণের কারণ জানতে পরিচালকের মুখোমুখি হয়েছিলেন। কিংবদন্তির কথায়, “একবার আমরা বেঙ্গালুরু যাচ্ছিলাম। সেখানেই পরিচালক আমাকে পুরো ঘটনাটি খুলে বলেন। স্বাভাবিকভাবেই তিনি দুর্দান্ত পরিচালক ছিলেন। আমি খুব খুশি হয়েছিলাম তাঁর ছবিতে কাজ করার সুযোগ পেয়ে। সেই কারণেই আমি কয়েক গ্লাস মদ্যপান করেছিলাম। কিন্তু পরের দিন, আমি শুনলাম যে রাজেশ খান্না এটিতে কাজ করছেন। স্বাভাবিকভাবেই, আমি একটু অবাক হয়েছিলাম। কিন্তু তাঁকে গিয়ে এর কৈফিয়ৎ চাওয়ার সাহস আমার ছিল না। এরপর একদিন, আমি প্রয়াত পরিচালকের মুখোমুখি হওয়ার সাহস সঞ্চয় করে তাকে সোজাসুজি ফোনে জিজ্ঞাসা করলাম যে, আমার ‘আনন্দ’ কোথায়? আমি তাঁকে বললাম, দাদা, তুমি আমাকে এই গল্পটা বলেছিলে। তারপর আমি জানতে পারলাম রাজেশ খান্না এটা নিয়ে কাজ করছেন। তাহলে আমাকে কেন নিলেন না? তখন পরিচালক রাতে, আমাকে বলল, সে আমার সঙ্গে আরেকটি ছবি বানাবে। এরপর সে আমাকে ঘুমাতে বললো। একটু পরে, আমি আবারও তাঁকে একই কথা জিজ্ঞাসা করলেন, ‘দাদা আমার আনন্দ কই’। তখন দাদা একটু বিরক্ত হয়ে বললো, ‘ধর্মেন্দ্র, ঘুমোতে যাও’। এর জবাবে আমি বকেছিলাম, আমার ঘুম আসেনা। ‘আনন্দ’ পেলেই আমি শান্তিতে ঘুমাব। কিন্তু সেটা আমার আর হল না।”

তবে ‘আনন্দ’ নিয়ে তাঁদের পেশাদার এবং সংক্ষিপ্ত বিতর্ক সত্ত্বেও, অভিনেতা এখনও হৃষিকেশ মুখোপাধ্যায়কে সম্মান করেন। এদিকে, ধর্মেন্দ্র ২৭ বছর পর অভিনেতা আরবাজ খানের সঙ্গে ‘ম্যায়নে প্যার কিয়া ফির সে’ ছবির মাধ্যমে জুটি বাঁধবেন। ‘ম্যায়নে প্যার কিয়া ফির সে’ ছবির নির্মাতাদের শেয়ার করা একটি প্রেস নোটে উল্লেখ করা হয়েছে যে ছবিটির শুটিং শিডিউল শীঘ্রই শুরু হবে এবং ২০২৫ সালের নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

গাল টেপার ছলে যৌন হেনস্থা! বাধা দিতেই বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে মারধর পুলকার চালকের

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন