প্রথম সন্তানের ১৪ মাসের মধ্যেই দ্বিতীয়বার মা হতে চলেছেন ইলিয়ানা ডি’ক্রুজ

ফের মা হতে চলেছেন অভিনেত্রী ইলিয়ানা ডি'ক্রুজ। প্রথম সন্তানের ১৪ মাস বাদে আবারও মা হতে চলেছেন ইলিয়ানা ডি'ক্রুজ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের মা হতে চলেছেন অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। প্রথম সন্তানের ১৪ মাস বাদে আবারও মা হতে চলেছেন ইলিয়ানা ডি’ক্রুজ। বুধবার (১ জানুয়ারি), ২০২৪ সালের কয়েকটি বিশেষ ঝলক দিয়ে সাজানো একটি ভিডিও শেয়ার করে ভক্তদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। সেখানেই অভিনেত্রী তাঁর দ্বিতীয়বার প্রেগনেন্সির ইঙ্গিত দিয়েছেন। আর বিষয়টি ধরেও ফেলেছেন নেটিজেনরা। অভিনেত্রীর দ্বিতীয়বারের প্রেগনেন্সির খবরটি অবাক করেছে সকলকে। যদিও ইলিয়ানার প্রথম প্রেগনেন্সির খবরেও চমকে গিয়েছিলেন সকলে। কেননা সবার ধারণা ছিল, বিয়ের আগেই অভিনেত্রী গর্ভবতী হয়েছেন। কিন্তু পরে ইলিয়ানা নিজেই প্রকাশ্যে আনেন যে, ২০২৩ সালের অগস্টে মাইকেল ডোলানকে গোপনে বিয়ে করেছেন তিনি। 

এরপরেই তাঁদের প্রথম সন্তান কোয়া ফিনিক্স ডলান ভূমিষ্ঠ হয়েছে। অর্থাৎ প্রেগনেন্ট হওয়ার পরেই চুপিচুপি বিয়ে করেন ইলিয়ানা এবং মাইকেল। অভিনেত্রী তাঁর ১৪ মাস বয়সী ছেলের প্রতিটা মুহূর্তের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। মা হওয়ার পরে অভিনয়েও ফেরেননি ইলিয়ানা। চুটিয়ে সংসার করছেন। অথচ শুধু বলিউড নয়, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও ইলিয়ানার ব্যপক রাজত্ব ছিল একসময়। যাই হোক, অভিনেত্রীর শেয়ার করা ভিডিও অনুযায়ী, তিনিই কি সত্যিই আবারও মা হতে চলেছেন? কারণ তাঁর সদ্য পোস্ট করা ভিডিও মাঝখানে তাকে তাঁর গর্ভাবস্থা পরীক্ষার ফলাফল প্রকাশ করতে দেখা গিয়েছে। যেখানে তিনি ২০২৪ সালের তাঁর প্রিয় মুহুর্তগুলিকে বন্দী করেছেন একই ভিডিওতে।

 

 

View this post on Instagram

 

A post shared by Ileana D’Cruz (@ileana_official)

রিলের বেশিরভাগ অংশেই তার স্বামী মাইকেল এবং ছেলে, কোয়া ফিনিক্স ডোলাকে দেখা গিয়েছে। কিন্তু ভিডিওর ‘অক্টোবর’ বিভাগে, বরফি অভিনেত্রী তাঁর গর্ভাবস্থা পরীক্ষার ফলাফল দেখিয়েছেন, সে সময়ে তাকে কাঁদতেও দেখা যায় এবং ‘গর্ভবতী’ শব্দটিও স্পষ্টভাবে দৃশ্যমান ছিল, বিষয়টি নেটিজেনরা মিস করেননি। ভিডিওটি শেয়ার করে ইলিয়ানা লিখেছেন, “ভালোবাসা, শান্তি, দয়া। এখানে আশা করছি ২০২৫ সবার ভাল হবে।” তিনি ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে নেটিজেনরা অভিনন্দন বন্যা বইয়ে দিয়েছেন। একজন লিখেছেন, “২০২৫ সালে তাঁর দ্বিতীয় সন্তান আসছে?” অন্য একজন লিখেছেন, “উহু! আবার অভিনন্দন!”

যাই হোক, ইলিয়ানা বারবার উল্লেখ করেছেন যে, তিনি কখনই চান না যে, তাঁর ব্যক্তিগত জীবন লাইমলাইটে থাকুক। একবার একটি সাক্ষাৎকারে, তিনি বলেছিলেন, তিনি তার সঙ্গীকে লাইমলাইটে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। একটু রহস্য থাকাটা ভালো, তাই না? এটা এমন একটা জায়গা থেকে এসেছে যেখানে আগে আমি আমার সম্পর্কের কথা বলিনি। তখন কিছু লোক আমার সঙ্গী বা আমার পরিবার সম্পর্কে বাজে কথা বলেছে। যা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না।”

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!