‘আমার ছবির বিকৃতি বন্ধ করুন’, ‘ডিপফেক’-এর বিরুদ্ধে আইনি হুঁশিয়ারি ম্রুণালের

এবার 'ডিপফেক'-এর শিকার হলেন জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অভিনেত্রীর মুখের অপব্যবহার করে অশ্লীল কন্টেন্ট বানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ডিপফেক’, ‘AI-এর ব্যবহার’, দিনের পর দিন যেন তারকাদের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবার ‘ডিপফেক’-এর শিকার হলেন জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অভিনেত্রীর মুখের অপব্যবহার করে অশ্লীল কন্টেন্ট বানানো হয়েছে। বিষয়টি নজর আড়াল হয়নি অভিনেত্রীর। বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় এসে নিয়ে গর্জে উঠলেন তিনি এবং যে বা যাঁরা এই কাণ্ড ঘটিয়েছে, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন। বেশ কয়েক বছর ধরেই লাগাতার ডিপফেকের শিকার হচ্ছেন তারকারা। এআই-এর মাধ্যমে তাঁদের মুখ, ফিগার দিয়ে নানারকম অশ্লীল কন্টেন্ট বানানো হচ্ছে। রশ্মিকা মান্দান্না, কাজল, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ-সহ একাধিক নায়িকা ডিপফেকের শিকার হয়ে আইনি ব্যবস্থা নিয়েছেন, এবার এই তালিকায় অন্তর্ভুক্ত হলেন ম্রুণাল।

আজ, মঙ্গলবার (৪ অগস্ট) নিজের এক্স হ্যান্ডেলে একটি কঠোর বিবৃতি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমার ছবি ব্যবহার করে ডিপফেক কন্টেন্ট ভাইরাল হচ্ছে। এটি বেআইনি এবং অগ্রহণযোগ্য। অবিলম্বে এটি বন্ধ করুন। আমার পরিচয়ের আর কোনও অপব্যবহারের হলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।’ তবে, অভিনেত্রী নির্দিষ্ট করে বলেননি তিনি কোন এআই ছবি বা ভিডিওর কথা বলছেন।

 

এর আগে, রশ্মিকাও তাঁর একটি ডিপফেক ভিডিওর নিন্দা জানিয়েছিলেন। অনলাইন ভুল তথ্য এবং এআই প্রযুক্তির অপব্যবহার রোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন। ডিপফেক ছবির প্রভাব নিয়ে জাহ্নবী কাপুরও বলেছিলেন। এদিকে, কাজের ক্ষেত্রে ম্রুণালকে শেষবার বরুণ ধাওয়ান, পূজা হেগড়ে এবং মৌনি রায়ের সঙ্গে ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবিতে দেখা গিয়েছিল। ছবিটি সমালোচক ও ভক্তদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। তাঁকে এরপর পূজা মেরি জান এবং রাকা-র মতো ছবিতে দেখা যাবে।

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড