‘দীর্ঘ ৮ বছর ধরে যন্ত্রণায় ছটফট করেছি’, বিচ্ছেদ নিয়ে নীরবতা ভাঙলেন ইমরানের প্রাক্তন স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: অবন্তিকা ২০১১ সালে খ্যাত অভিনেতা ইমরান খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। পরবর্তীকালে তাঁদের কোল আলো করে আসে ছোট্ট রাজকন্যে ইমারা। তবে ২০১৯ সালের শুরুর দিকে তাদের বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়েছিল। ইমরান বা অবন্তিকা কেউই এ বিষয়ে মন্তব্য করেননি। অবশেষে তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। দীর্ঘ ৮ বছর ধরে বিবাহবিচ্ছেদ নিয়ে তেমন কিছু বলেন নি অবন্তিকা-ইমরান কেউই।তবে এবার বিচ্ছেদ নিয়ে নিরবতা ভাঙলেন অবন্তিকা। 

সম্প্রতি অবন্তিকা সামাজিক মাধ্যমে তাঁর যন্ত্রণার কথা উগরে দেন। জানান, ২০১৯ সালটি তাঁর জন্য খুব কঠিন ছিল। মনকষ্টে ভুগতেন তিনি। মানসিকভাবে ভেঙে পড়েন ওই সময়গুলো। এই সালটা তাঁর কাছে যন্ত্রণার হয়ে থাকবে। যদিও পোস্টে সরাসরি ইমরানের নাম নেন নি। কিন্তু বলিউডে অন্দরে বুঝতে বাকি নেই এই কথা গুলো কাকে ইঙ্গিত করে বলেছেন। কেননা ২০১৯ সালেই তাঁদের দুজনের মধ্যে পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়েছিল।

বিচ্ছদের পর অবশ্য প্রাক্তন স্ত্রী অবন্তিকাকে নিয়ে মুখ খুলেছিলেন ইমরান। তিনি জানিয়েছিলেন, এই বিষয়ে তিনি তেমন কিছু বলতে চান না। এমনিতেই সমালোচনার ঝড় উঠেছে তাঁদের নিয়ে। আগুনে ঘি ঢালতে ইচ্ছুক নন তিনি। শুধু এটাই বলতে চান, তিনি যখন লড়াই করছেন তখন তাঁর বিয়ে ও সম্পর্ক কোনটাই পাশে ছিল না। যার ফলে তাঁর সম্পর্ককে টিকিয়ে রাখা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ইমরান খান ২০০৮ সালে জেনেলিয়া ডি’সুজার সাথে ‘জানে তু…ইয়া জানে না’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। ইমরানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল কাট্টি বাট্টি, যেখানে সহ-অভিনেতা ছিলেন কঙ্গনা রানাউত। ছবিটি বক্স অফিসে সাফল্য অর্জন করতে পারেনি। কিন্তু শিকে ছেঁড়েনি। তেমন ভাবে দর্শকের মনে ধরেনি তাঁর ছবি। ছবিটি বক্স অফিসে সাফল্য অর্জন করতে পারেনি।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!