অভিনয়ের পাশাপাশি পড়াশোনা, উচ্চমাধ্যমিকে কত নম্বর পেলেন পর্দার ‘মুন্নি’?

এই মুহূর্তে তিনি রয়েছেন, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে কমলার পিসি শাশুড়ির চরিত্রে, এছাড়া আসন্ন ধারাবাহিক তুঁতেতেও অভিনয় করছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহ খানেক আগেই রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। যেখানে বেশিরভাগ পাশের হার রাজ্যের কোচবিহার এবং পূর্ব মেদিনীপুর জেলায়। আজ প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক ফলাফল। কী ভাবছেন, বিনোদনে কেন এই খবর দিচ্ছি তাই তো? আসলে টলিউডে বহু তারকা অল্প বয়সে জনপ্রিয়তা পেয়ে গেলেও তাঁরা এখনও স্কুলের গন্ডিই পেরোয়নি। যার মধ্যে একজন অভিনেত্রী অনন্যা গুহ। যাঁকে আপনারা চেনেন, কৃষ্ণকলির ‘মুন্নি’ নামেই। এছাড়াও মিঠাইয়ের পিঙ্কি ভাবিও বলতে পারেন। এই মুহূর্তে তিনি রয়েছেন, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে কমলার পিসি শাশুড়ির চরিত্রে, এছাড়া আসন্ন ধারাবাহিক তুঁতেতেও অভিনয় করছেন তিনি। এই মুহূর্তে অনন্যা গুহ বেশ পরিচিত মুখ টলিউড ইন্ডাস্ট্রির। কিছুদিন আগেই ১১ লাখের দামী গাড়ি কিনলেন তিনি। এখনও ১৮ পেরোয়নি অভিনেত্রীর বয়স, তাতেই কেরিয়ারের শীর্ষে রাজ করছেন তিনি।

এদিকে অভিনয়ের পাশাপাশি দাপটের সঙ্গে চালিয়ে যাচ্ছেন পড়াশোনাও। তবে আজ তিনি বাস্তব জীবনে স্কুলের গণ্ডি পার করলেন। ২৪ মে প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল। এ বছরেই দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছিলেন তিনিও। কেমন রেজাল্ট করলেন অভিনেত্রী? শিয়ালদহর লোরেটো স্কুলের ছাত্রী তিনি। একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে ভূগোল, বাংলা, ইংরেজি, সমাজবিদ্যা, কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছেন। ১২টায় ফলপ্রকাশের পরেই নিজের পাশ করার খবরটি জানালেন অভিনেত্রী নিজেই। একটি বেসরকারী সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানালেন, “খুব খারাপ রেজ়াল্ট করিনি। ৭৫% পেয়ে পাশ করেছি উচ্চমাধ্যমিকে। শুটিংয়ের ফাঁকে যখনই সময় পেতেন, বই খুলে সব পড়া ঝালিয়ে নিতেন। পরীক্ষা দেওয়ার সময়ও আমার কোনও চিন্তা ছিল না। আজও সকাল থেকে তেমন ভাবে কোনও দুশ্চিন্তা হয়নি। ভালই হবে আাশা করেছিলাম। পরবর্তীকালে মিডিয়া সায়েন্স নিয়ে পড়াশোনার ইচ্ছে আছে। সব প্রক্রিয় আগামী কাল শুরু হয়ে যাবে।”

অনন্যার দিদি অলকানন্দাও টেলিভিশনের পরিচিত মুখ। এখন আবার সম্পর্কেও জড়িয়েছেন অনন্যা। অভিনেতা সুকান্ত কুণ্ডুর তাঁর প্রেমিক। অনন্যার ফলপ্রকাশের পর প্রেমিক ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “অনন্যার সৌন্দর্যের সঙ্গে রয়েছে তীক্ষ্ণ বুদ্ধিও।”

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা