সুস্থ হয়ে উঠছেন পবনদীপ রাজন, আইসিইউ থেকে বের করা হল

যেখানে তিনি বলেন, "আপনাদের সকলের আশীর্বাদে পবন এখন অনেক ভালো আছেন।" ছবিতে, পবনকে তার পরিবার এবং বন্ধুদের সঙ্গে দেখা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চিন্তা মুক্ত! ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ইন্ডিয়ান আইডল ১২ বিজয়ী পবনদীপে রাজন। ICU থেকে বের করা হয়েছে তাঁকে। কিন্তু এখনও হাসপাতালেই রয়েছেন পবনদীপ রাজন। গত ৫ মে মোরদাবাদে মারাত্মক গাড়ি দুর্ঘটনার শিকার হন পবনদীপ রাজন। এরপর গুরুতর আহত অবস্থায় পবনদীপকে কাছের হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরউন্নত চিকিৎসার জন্যে তাঁকে দিল্লি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই প্রায় ৬ ঘন্টা ধরে চলে তাঁর অস্ত্রোপচার। এই ঘটনায় তরুণ গায়কের ভক্তরা যথেষ্ঠ উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে এখন তিনি সুস্থ আছেন। পবনদীপের বন্ধু গোবিন্দ দিগার জানিয়েছেন, পবনদীপ সুস্থ হয়ে উঠছেন। তাঁকে আইসিইউ থেকে ব্যক্তিগত কক্ষে স্থানান্তরিত করা হয়েছে।

জানা যায়, এই দুর্ঘটনায় পবনদীপের পা ও কাঁধের একাধিক জায়গার হাড় ভেঙে যায়। মঙ্গলবার পবনদীপ রাজনের দল তাঁর অবস্থা সম্পর্কে একটি বিবৃতি জারি করেছেন। যেখানে বলা হয়েছিল যে, পবনদীপের প্রায় ছয় ঘন্টার অস্ত্রোপচার হয়েছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে আরেকটি অস্ত্রোপচার হবে তাঁর। বৃহস্পতিবার রাজনের ঘনিষ্ঠ বন্ধু গোবিন্দ দিগারি হাসপাতালের বিছানা থেকে গায়কের একটি ছবি শেয়ার করলেন। এবং তাঁর স্বাস্থ্যের বিষয়ে ভক্তদের আপডেট দিলেন। যেখানে তিনি বলেন, “আপনাদের সকলের আশীর্বাদে পবন এখন অনেক ভালো আছেন।” ছবিতে, পবনকে তার পরিবার এবং বন্ধুদের সঙ্গে দেখা গিয়েছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Govind Digari (@govinddigari)

জানা গিয়েছে, ঘটনার দিন পবনদীপ রাজন আহমেদাবাদের উদ্দেশ্যে ফ্লাইট ধরতে দিল্লি যাচ্ছিলেন, যেখানে তাঁর একটি অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল। এরপরেই যখন তিনি গাড়িটি পার্ক করাতে যান, তখনই বিপরীত দিক থেকে আশা একটি আইশার ক্যান্টার তাঁর গাড়িতে ধাক্কা মারে। এরপর তাঁকে কাছের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়া হয়। কিন্তু পরে তাকে নয়ডার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রসঙ্গত, দেশের বিখ্যাত মিউজিক রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল সিজন ১২’- থেকেই দর্শক মহলে আলোচিত নাম হয়ে উঠেছেন পবনদীপ রাজন। শোয়ে তিনি উইনার হয়েছেন, এবং অরুনিমা কাঞ্জিলাল রানার-আপ হয়েছেন। তাঁদের দুজনের প্রেম নিয়ে দর্শকমহলে গুঞ্জন রয়েছে। ইন্ডিয়ান আইডলে বিজয়ী হয়ে একটি চারচাকার গাড়ি এবং ২৫ লক্ষ টাকা পুরস্কার পেয়েছিলেন তিনি।

পবনদীপ রাজন উত্তরাখণ্ডের চম্বাবত জেলার বাসিন্দা। তাঁর বাবা সুরেশ রাজন, মা সরোজ রাজন এবং বোন জ্যোতিদীপ রাজন সকলেই উত্তরাখণ্ডের জনপ্রিয় লোকশিল্পী। ইন্ডিয়ান আইডলে তাঁর সুরের যাদুতে মুগ্ধ হয়েছিলেন বিচারকরাও। এবং অনবদ্য কন্ঠের জোরে ভক্তদের হৃদয়েও এখন রাজত্ব করেন পবনদীপ রাজন। তাই তাঁর দুর্ঘটনার খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ভক্তরা। ইন্ডিয়ান আইডল ১২ জেতার আগে পবনদীপ ২০২৫ সালে দ্য ভয়েস ইন্ডিয়া জিতেছেন। শিক্ষাগত দিক দিয়ে পবনদীপ চম্পাবতের ইউনিভার্সিটি সিনিয়র সেকেন্ডারি স্কুলে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে তিনি উত্তরাখণ্ডের নৈনিতালের কুমায়ুন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পবনদীপ ২ বছর বয়সে সর্বকনিষ্ঠ তবলা বাদকের পুরস্কার জিতেছিলেন। ২০২১ সালে, রাজ্যের শিল্প, সংস্কৃতি এবং পর্যটন প্রচারের জন্য মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই গায়ককে উত্তরাখণ্ডের শিল্প, পর্যটন, সংস্কৃতি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছিলেন।

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!