ভয়াবহ পথ দুর্ঘটনা, অল্পের জন্য বাঁচলেন ‘ইন্ডিয়ান আইডল ১২’ বিজয়ী পবনদীপ রাজন

ভয়াবহ পথ দুর্ঘটনার সম্মুখীন 'Indian Idol 12' বিজয়ী পবনদীপ রাজন (Pawandeep Rajan)।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ পথ দুর্ঘটনার সম্মুখীন ‘Indian Idol 12’ বিজয়ী পবনদীপ রাজন (Pawandeep Rajan)। সোমবার (৫ মে) ভোর ৩ টে ৪০ মিনিট নাগাদ আমেদাবাদে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন পবনদীপ। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পবনদীপ। আশঙ্কা জনক অবস্থাতেই তাঁকে হাসপাতালের ভর্তি করানো হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে পবনদীপের বাঁ পা এবং ডান হাতে গুরুতর চোট লেগেছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তবে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। গত ২৭ এপ্রিল ধুমধাম করে নিজের জন্মদিন উদযাপন করেছেন পবনদীপ রাজন। দেশের বিখ্যাত মিউজিক রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল সিজন ১২’- থেকেই দর্শক মহলে আলোচিত নাম হয়ে উঠেছে পবনদীপ রাজন। শোয়ে তিনি উইনার হয়েছেন, অরুনিমা কাঞ্জিলাল রানার-আপ হয়েছেন।

তাঁদের দুজনের প্রেম নিয়ে দর্শকমহলে গুঞ্জন রয়েছে। দুজনকে সর্বদা একই সঙ্গে দেখা যায়। একই সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্মও করেন তাঁরা। ইন্ডিয়ান আইডলে বিজয়ী হয়ে একটি চারচাকার গাড়ি এবং ২৫ লক্ষ টাকা পুরস্কার পেয়েছিলেন তিনি। তিনি পাঁচজন ফাইনালিস্ট অরণিতা কাঞ্জিলাল, মোহাম্মদ দানিশ, সায়লি কাম্বলে, নিহর তৌরা এবং সন্মুখি প্রিয়ার মতো কঠিন প্রতিদ্বন্দ্বির সঙ্গে লড়াই করে ইন্ডিয়ান আইডল ১২-র বিজয়ী হয়েছিলেন। পবনদীপ রাজন উত্তরাখণ্ডে র চম্বাবত জেলার বাসিন্দা। তাঁর বাবা সুরেশ রাজন, মা সরোজ রাজন এবং বোন জ্যোতিদীপ রাজন সকলেই উত্তরাখণ্ডের জনপ্রিয় লোকশিল্পী। ইন্ডিয়ান আইডল তাঁর সুরের যাদুতে মুগ্ধ হয়েছিলেন বিচারকরাও। এবং অনবদ্য কন্ঠের জোরে ভক্তদের হৃদয়েও এখন রাজত্ব করেন পবনদীপ রাজন। তাই তাঁর দুর্ঘটনার খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা।

 

 

View this post on Instagram

 

A post shared by Sufiyan Pasha (@sufiyanpasha114)

ইন্ডিয়ান আইডল ১২ জেতার আগে পবনদীপ ২০২৫ সালে দ্য ভয়েস ইন্ডিয়া জিতেছেন। যেখানে তিনি গায়ক শানের দলে ছিলেন। এবং ওই শোয়ে জিতে ৫০ লক্ষ টাকা পুরস্কার পেয়ে ছিলেন পবনদীপ। শিক্ষাগত দিক দিয়ে পবনদীপ চম্পাবতের ইউনিভার্সিটি সিনিয়র সেকেন্ডারি স্কুলে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে তিনি উত্তরাখণ্ডের নৈনিতালের কুমায়ুন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পবনদীপ ২ বছর বয়সে সর্বকনিষ্ঠ তবলা বাদকের পুরস্কার জিতেছিলেন। ২০২১ সালে, রাজ্যের শিল্প, সংস্কৃতি এবং পর্যটন প্রচারের জন্য মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই গায়ককে উত্তরাখণ্ডের শিল্প, পর্যটন, সংস্কৃতি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছিলেন।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল