‘ঝুমে জো পাঠান’-এর রি-ক্রিয়েটে ইন্দোনেশিয়ার বিখ্যাত ডান্স গ্রুপ

আমি পছন্দ করি যে আপনি কীভাবে দৃশ্য এবং হুক পদক্ষেপের মাধ্যমে পুরো দৃশ্যটি পুনরায় তৈরি করেছেন, srk এবং দীপিকাকে আপনাদের শুভেচ্ছা জানানো উচিত

Share:

নিজস্ব প্রতিনিধি: শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের আসন্ন সিনেমা ‘পাঠান’-এর ‘ঝুমে জো পাঠান’ গানটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ‘পাঠান’। যা চারবছর পর শাহরুখের প্রত্যাবর্তনকে নিশ্চিত করবে। এই নিয়ে গোটা দেশ রীতিমতো উত্তাল। ইতিমধ্যেই কয়েক লাখ টাকার টিকিটও বিক্রি হয়ে গিয়েছে। দেশ তো আছেই, বিদেশেও ভুরি ভুরি ভক্তসংখ্যা শাহরুখের। যা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়া প্রমাণ দেয়। এবার ইন্দোনেশিয়ান জনপ্রিয় ডান্স টিম ‘ঝুম জো পাঠান’ গানটিকে পুনরায় রূপ দিল, যা ইন্টারনেটে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। শাহরুখ-দীপিকা গানে যেরকম অভিনয় করেছেন, যেরকম দৃশ্য উপস্থাপন করেছেন, তাঁরাও ঠিক সেভাবেই গানটিকে পুনরায় রূপ দিয়েছে। যা অবাক করেছে গোটা নেটা নাগরিকদের। হিন্দি না জেনেও তাঁদের তুখোড় নাচের ভিডিও ইতিমধ্যেই ‘ঝুমে জো পাঠান’-এর জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে দিয়েছে। গানটিতে, বিনা এবং তাঁর সহ-নৃত্যকারীরা পুনরায় ভিডিওটি উপস্থাপন করেছেন। মূল গানের ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে পোশাক সবটাই, ইন্দোনেশিয়ান গ্রুপের পারফরম্যান্সে ফুটে উঠেছিল।

ভিডিওটি কয়েকদিন আগে পোস্ট করা হয়েছিল। যা এখনও পর্যন্ত ৫ লাখের বেশি ভিউ সংগ্রহ করেছে। ভিডিওটি নেটিজেনদের কাছ থেকে বেশ কয়েকটি প্রতিক্রিয়া পেয়েছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “আমি তাঁদের নাচ ইতিমধ্যেই কয়েক শো বার দেখে ফেলেছি। দীপিকার প্রতিলিপি করা মেয়েটি খুব সুন্দর। ওহ মাই গড।” অন্য একজন বলেছেন, “তাঁদের পারফরম্যান্স দারুণ। পোশাক, লোকেশন, সাজসজ্জা, মেকআপ, ক্যামেরাওয়ার্ক, ব্যাক ড্যান্সার, গান এবং অবশ্যই দুই মার্জিত শিল্পী ভিনা ফ্যান এবং ফারডিনের পারফরম্যান্স, সবকিছুই নিখুঁত। ভারত থেকে ভালবাসা।” অন্য একজন বলেছেন, “আমি একজন সম্পূর্ণ ভারতীয় এবং প্রাক্তন ইন্দোনেশিয়ার নাগরিক, আমি পছন্দ করি যে আপনি কীভাবে দৃশ্য এবং হুক পদক্ষেপের মাধ্যমে পুরো দৃশ্যটি পুনরায় তৈরি করেছেন, srk এবং দীপিকাকে আপনাদের শুভেচ্ছা জানানো উচিত”।

ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ ছবিটিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রানা। সম্প্রতি নির্মাতারা ছবিটির অফিসিয়াল ট্রেলার উন্মোচন করেছেন, যা ভক্তদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। আড়াই মিনিটের ট্রেলরে শাহরুখ এবং দীপিকাকে একটি শক্তিশালী শত্রুর বিরুদ্ধে দাঁড়ানো গুপ্তচর এজেন্ট হিসাবে দেখানো হয়েছে।

জম্মু সীমান্তে আটক পাক নাগরিক, লস্কর জঙ্গি লতিফ ভাটের মৃত্যুর পরেই অনুপ্রবেশের চেষ্টা?

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি