আহত অভিনেত্রী সুরভী চন্দনা

রভী তাঁর আসন্ন শো 'শেরদিল শেরগিলে' এর সেট থেকে একটি নতুন BTS ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আহত মুম্বই টেলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সুরভী চন্দনা (SURBHI CHADNA)। আর এই কথা অভিনেত্রী নিজেই জানালেন। সম্প্রতি, তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে তাঁর হাতে আঘাত পাওয়ার আভাস দিয়েছেন। পাশাপাশি জানিয়েছেন, একটি নাচের অনুশীলনের সময়েই তিনি আঘাত পেয়েছেন। হাতে, পায়ে এবং কোমরে আঘাত লেগেছে তাঁর। সুরভী তাঁর আসন্ন শো ‘শেরদিল শেরগিলে’ এর সেট থেকে একটি নতুন BTS ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এই ভিডিওতে, তাঁকে একটি কালো পোশাকে দেখা যাচ্ছে। পাশাপাশি তিনি শেয়ার করলেন, “আমাদের আজকের দিনটা খুবই একটি ব্যস্ততার দিন ছিল এবং সেইসঙ্গে বেশ চ্যালেঞ্জিংও ছিল।” পরে, তাঁকে তাঁর শট অনুশীলন করতে দেখা যায়।

হিন্দি টেলি ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন, সুরভী চন্দনা। মুম্বই টেলি ইন্ডাস্ট্রির নেতৃস্থানীয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন, সুরভী। ‘নাগিন ৫’ শোতে তাঁর অসামান্য অবদান আজও প্রশংসিত। বিশেষ করে সুরভী, এই ধারাবাহিকের মাধ্যমেই পরিচিতি লাভ করেছিলেন। অভিনেতা শরদ মালহোত্রার সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের খুব মুগ্ধ করেছিল। তাঁর বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল টুইটার, ইনস্টাগ্রামে একাধিক ফ্যান ক্লাব রয়েছে। বর্তমানে সুরভীকে দেখা যাবে, একটি নতুন শো শেরদিল শেরগিলে। সেখানে তিনি স্ক্রিন শেয়ার করবেন জনপ্রিয় টেলি তারকা ধীরাজ ধোপার সঙ্গে। ইতিমধ্যেই শোটির প্রচার শুরু করেছেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায়। রীতিমতো সুরভীর ভক্তরা তাঁর শোটি নিয়ে খুবই উত্তেজিত। এছাড়াও সুরভী চন্দনা সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। তিনি নিয়মিত ভক্তদের সঙ্গে তাঁর আপডেটেড খবর শেয়ার করেন।

 

View this post on Instagram

 

A post shared by Surbhi Chandna (@officialsurbhic)

সুরভী পেশাগত জীবন

পেশাদার ফ্রন্টে, সুরভী চন্দনা ইশকবাজ দিয়ে অভিনয়ে খ্যাতি অর্জন করেছিলেন। যেখানে তিনি নকুল মেহতার বিপরীতে অভিনয় করেছিলেন। সুরভী সম্প্রতি অর্জুন বিজলানির সঙ্গে ‘হো গয়া হ্যায় পেয়ার’ শিরোনামের একটি মিউজিক ভিডিও-য় অভিনয় করেছেন।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত