পরনে লাল টুকটুকে শাড়ি, বিয়ের আগে ‘পেল্লি কুথুরু’ সম্পন্ন শোভিতা ধুলিপালার

আজ সোমবার হয়ে গেল শোভিতার পেল্লি কুথুরু অনুষ্ঠানটি, যেখানে অভিনেত্রীকে পুরোনো ঐতিহ্যবাহী লাল রঙের শাড়িতে দেখা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৪ ডিসেম্বর গাঁটছড়া বাঁধতে চলেছেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের পুত্র নাগা চৈতন্য, অভিনেত্রী শোভিতা ধুলিপালা। অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদের পরে দ্বিতীয়বার বিবাহ করতে চলেছেন নাগা চৈতন্য। হায়দরাবাদে নাগার্জুনের অন্নপূর্ণা স্টুডিওতেই বিয়ের আসর বসবে নাগা এবং শোভিতা ধুলিপালার। ইতিমধ্যেই তাঁদের বিয়ের প্রস্তুতি তুঙ্গে। আজ সোমবার হয়ে গেল শোভিতার পেল্লি কুথুরু অনুষ্ঠানটি, যেখানে অভিনেত্রীকে পুরোনো ঐতিহ্যবাহী লাল রঙের শাড়িতে দেখা গিয়েছে। অভিনেত্রী নিজেই তাঁর প্রাক বিবাহ আচারের মুহূর্তগুলি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

তবে যারা জানেন না, তাঁদের জানিয়ে দিই, পেলি কুথুরু অনুষ্ঠান কী এবং এর তাৎপর্য কী। পেল্লি কুথুরু হল একটি ঐতিহ্যবাহী দাম্পত্য আচার যা ভারতের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ ভারতে পালন করা হয়ে থাকে। তেলেগুভাষী সম্প্রদায়ের মধ্যে যাঁরা নতুন বিবাহিত জীবন শুরু করতে চলেছেন তাঁরা এই অনুষ্ঠানটি পালন করেন। কনেকে সম্মান জানানোর উপায় হিসাবে এই অনুষ্ঠানটি করা হয়। যদিও প্রতিটি পেলি কুথুরু অনুষ্ঠানের বিবরণ অঞ্চলভেদে ভিন্ন হয়। তবে আচারটি নববধূদের জন্য একটি বিশেষ মুহূর্ত।

 

 

View this post on Instagram

 

A post shared by Sobhita (@sobhitad)

এর শুরুটা হলদির অনুষ্ঠানের মধ্যে হয়। পেলি কুথুরু বিয়ের কয়েকদিন আগে সম্পন্ন হয়। কনের পরিবারে অনুষ্ঠানটি আয়োজিত হয়। যেখানে নিকটাত্মীয় এবং বন্ধুবান্ধবরাও উপস্থিত থাকেন। যারা তাঁকে বিবাহিত জীবনের জন্য তাদের আশীর্বাদ প্রদান করবেন। উপরন্তু, বর এবং কনের উভয় পরিবার একে অপরের সঙ্গে উপহার বিনিময় করে। কয়েক দিন আগে, শোভিতা ধুলিপালা তার মঙ্গলস্নান অনুষ্ঠানের একটি সিরিজের ছবিও উন্মোচন করেছিলেন।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত