সিনেমায় হিন্দু সংস্কৃতিকে অপমান, হাল ধরল ‘ধর্ম সেন্সর বোর্ড’

তা সত্ত্বেও, যদি "হিন্দু-বিরোধী" এবং বিশ্বাসে আঘাত করে কোনও চলচ্চিত্র এবং সিরিয়াল তৈরি করা হয়, তবে হিন্দু সমাজের কাছে সেগুলি না দেখার জন্য আবেদন করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘পাঠান’ বিতর্কে রীতিমতো নড়েচড়ে বসেছে গোটা দেশ। ছবির প্রথম গানের কিছু কিছু দৃশ্য নিয়ে ক্ষুব্ধ দেশের রাজ্য-রাজনীতি। দীপিকার গেরুয়া বিকিনি, নাচের কিছু কিছু আঙ্গিক দিক সবটা নিয়েই বিজেপি মহল উত্যক্ত। অবিলম্বে গানের দৃশ্যে কাঁচি না চালালে ছবি মুক্তি পাওয়া অসম্ভব ছিল। যদিও সেন্সর বোর্ডের নির্দেশে গানের ১০ টি দৃশ্যে কাঁচি চালিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে পাঠান। ইতিমধ্যেই কয়েক লাখ টিকিট বিক্রিও হয়ে গিয়েছে ‘পাঠান’-এর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে পাঠানের প্রচারেও কোনো বাধা থাকবে না বলে আস্থা দিয়েছেন মোদী। তিনি তাঁর দলের কাউকেই পাঠানকে নিয়ে অশ্লীল মন্তব্য করতে বারণ করে দিয়েছেন। শুধু পাঠান নয়, বর্তমানে একাধিক সিনেমা বা ওয়েবসিরিজের কিছু আপত্তিকর দৃশ্যের কারণে বয়কটের দাবি উঠেছে বারংবার। দাবি, হিন্দু ভাবাবেগে আঘাত।

এবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ‘মাঘ মেলা’তে সাধুরা একটি ‘ধর্ম (ধর্ম) সেন্সর বোর্ড’-এর প্রতিষ্ঠা করলেন। যেখানে শুধুমাত্র চলচ্চিত্র, তথ্যচিত্র, ওয়েবসিরিজ, বিনোদনের অন্যান্য মাধ্যমগুলিতে হিন্দু দেবতা ও সংস্কৃতির অবমাননা পরীক্ষা করা হবে। হিন্দু ঐতিহ্যের মানহানি ঠেকাতে শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর সভাপতিত্বে ১০ জন সদস্যের দ্বারা একটি সেন্সর বোর্ড গঠন করা হয়েছে। এই বিষয়ে শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী বলেন, ধর্ম ও সংস্কৃতির সঙ্গে যুক্ত বহু প্রবীণ ব্যক্তিকে এই বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে তিনি নিজেই এই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন। এই বোর্ড হিন্দু দেব-দেবীদের অবমাননা বা সংস্কৃতিকে অভিশাপ দেয় এমন কোনও ভিডিও বা অডিও চিত্রায়ন বা সম্প্রচার প্রতিরোধে নির্দেশিকা হিসেবে কাজ করবে। সেই চলচ্চিত্র নির্মাণ বন্ধের দাবিতে বোর্ডের মাধ্যমে পদক্ষেপ নেবে।

তিনি বলেন, সস্তা জনপ্রিয়তার জন্য সনাতন সংস্কৃতিকে বিকৃত করে চলচ্চিত্র, ধারাবাহিক নির্মাণ বরদাস্ত করা যাবে না। সেন্সর বোর্ড এবং সরকারকে সহায়তা করার জন্য এই বোর্ড তৈরি করা হয়েছে। বোর্ড সিরিয়াল এবং ওয়েব সিরিজ নির্মাণকারী সমস্ত চলচ্চিত্র নির্মাতা ও পরিচালকদের সঙ্গে যোগাযোগ করবে এবং তাঁদের এ বিষয়ে অবহিত করবে। তা সত্ত্বেও, যদি “হিন্দু-বিরোধী” এবং বিশ্বাসে আঘাত করে কোনও চলচ্চিত্র এবং সিরিয়াল তৈরি করা হয়, তবে হিন্দু সমাজের কাছে সেগুলি না দেখার জন্য আবেদন করা হবে। পাশাপাশি প্রয়োজনে বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ জানানো হবে বলেও জানান তিনি।

জম্মু সীমান্তে আটক পাক নাগরিক, লস্কর জঙ্গি লতিফ ভাটের মৃত্যুর পরেই অনুপ্রবেশের চেষ্টা?

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি