জোর গুঞ্জন! বিয়ের ৬ মাসের মধ্যেই নাকি মা হতে চলেছেন শোভিতা ধুলিপালা?

সম্প্রতি মুম্বইয়ে অনুষ্ঠিত WAVES 2025 ইভেন্টে স্বামী ও শ্বশুরের সঙ্গে উপস্থিত হয়েছিলেন শোভিতা ধুলিপালা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের ছয় মাসের মধ্যেই বাবা-মা হতে চলেছেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা। এটা সত্যি নাকি রটনা? প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুকে ভুলে নতুন জীবন শুরু করেছেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের একমাত্র পুত্র নাগা চৈতন্য। ২০১৬ সালে ধুমধাম করে সামান্থাকে বিবাহ করেছিলেন নাগা। কিন্তু বিয়ের কিছু বছরের মধ্যেই সংসারে অশান্তি। অবশেষে ২০২১ সালে যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা করেন নাগা চৈতন্য -সামান্থা। এরপরেই ‘নাইট ম্যানেজার’ অভিনেত্রী শোভিতা ধুলিপালার প্রেম পড়েন অভিনেতা নাগা চৈতন্য। কিন্তু নিজেদের সম্পর্কের বিষয়ে ঘুনাক্ষরেও কাউকে জানতে দেননি তারকা যুগল। কিন্তু তাঁদের একসঙ্গে ছুটি কাটানোর ছবি মাঝে মধ্যেই দর্শকদের কৌতুহল আরও বাড়িয়ে দিত।

অবশেষে ২০২৪ সালের অগস্টে বাগদান সারেন তাঁরা। অভিনেতা নাগার্জুন ছেলে ও হবু বউমার সঙ্গে ছবি পোস্ট করে এই জল্পনায় শিলমোহর দেন। এবং ৮ ডিসেম্বর নাগার্জুনের হায়দরাবাদে অন্নপূর্ণা স্টুডিওতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবার-পরিজনের সান্নিধ্যে তেলেগু ধাঁচে বিবাহ হয় নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার। তাঁদের বিয়ে হয়েছে মাত্র ৬ মাস হল। এর মধ্যেই গুঞ্জন মা হতে চলেছেন শোভিতা ধুলিপালা। সম্প্রতি মুম্বইয়ে অনুষ্ঠিত WAVES 2025 ইভেন্টে স্বামী ও শ্বশুরের সঙ্গে উপস্থিত হয়েছিলেন শোভিতা ধুলিপালা। ঐতিহ্যবাহী পোশাকে ঝলমলে দেখাচ্ছিল অভিনেত্রীকে। তখন থেকেই অভিনেত্রীর গর্ভাবস্থার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কারণ অনুষ্ঠানে অভিনেত্রীকে শাড়ির আঁচল দিয়ে পেট ঢেকে থাকতে দেখা গিয়েছিল।

এমনকী গত কয়েকদিন ধরে অভিনেত্রীকে বড় আকারের ঢিলেঢালা পোশাকেই দেখা যাচ্ছে। তাতেই জল্পনা আরও বেড়েছে ভক্তদের।যদিও এই দম্পতি এখনও গর্ভাবস্থার গুজবের কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে তাঁদের পরিবারের একজন এই জল্পনা উড়িয়ে দিয়েছেন। এবং স্পষ্ট করে বলেছেন, শোভিতা গর্ভবতী নন। তিনি অ্যান্টি-ফিট পোশাক পরতে ভালোবাসেন। এর কারণে মাতৃত্ব নয়। এই দম্পতির প্রেমের শুরু হয়েছিল ইনস্টাগ্রাম ‘আস্ক মি এনিথিং’ (এএমএ) সেশনের মাধ্যমে। তখন থেকেই তাঁদের মধ্যে চ্যাট বিনিময় শুরু হয়। অবশেষে, ২০২২ সালের এপ্রিল থেকে তাঁরা ডেটিং শুরু করেন। দুই বছরের সম্পর্কের পর, তারা ৮ আগস্ট ২০২৪ তারিখে হায়দরাবাদে নাগার্জুনের বাড়িতে বাগদান করেন।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল