বাদশার সঙ্গে অন্য মহিলার নাম জড়াতেই বিয়ের খবর প্রকাশ্যে আনলেন ঈশা, কী বললেন অভিনেত্রী?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটালেন পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিকি। জনপ্রিয় র‍্যাপার বাদশার সঙ্গে তাঁর বিয়ে নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন চলছিল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই জল্পনায় অবসান করলেন অভিনেত্রী নিজেই।

ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ সেশনে অংশ নিয়ে ভক্তদের একাধিক প্রশ্নের উত্তর দেন ঈশা। সেখানে এক অনুরাগী জানতে চান, ‘আপনি এবং বাদশাহ যদি বিবাহিত হন, তাহলে একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করেন না কেন?’ এর উত্তরে ঈশা লেখেন, ‘আমাকে সবচেয়ে বেশি এই প্রশ্নই করা হচ্ছে’, আমি কি বিবাহিত? আমি কি বাদশাহকে বিয়ে করেছি? আমরা একে অপরকে ফলো করি না কেন? একসঙ্গে ছবি পোস্ট করি না কেন?’ এরপরই তিনি স্পষ্টভাবে জানান, ‘হ্যাঁ, আমি বিবাহিত।’ পাশাপাশি মজার ছলে স্বামী বাদশাহকে উদ্দেশ্য করে লেখেন, ‘এই প্রশ্নের উত্তর আমার স্বামীরই দেওয়া উচিত। দর্শকদের অনেক প্রশ্ন রয়েছে, দ্রুত উত্তর দিন।’ শুধু তাই নয়, আরেক অনুরাগী প্রশ্ন করেন, স্বামী-স্ত্রী হওয়া সত্ত্বেও কেন তাঁদের একসঙ্গে কোনও ছবি দেখা যায় না। তার জবাবে ঈশা একটি বিশেষ ছবি শেয়ার করেন। সেই ছবিতে বাদশাহর কোলে বসে থাকতে দেখা যায় অভিনেত্রীকে, আর তাঁকে জড়িয়ে রয়েছেন র‍্যাপার।

 

 

 

 

 

আরও পড়ুনঃ ফের সক্রিয় বিষ্ণোই গ্যাং, দিল্লিতে গুরু রনধাওয়ার জিমে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা!

উল্লেখ্য, গত ২৪ মার্চ ঈশার মা পুনম রিখি সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন। সেখান থেকেই প্রথম তাঁদের বিয়ের জল্পনা শুরু হয়। তবে ঈশা বিয়ের কথা স্বীকার করলেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি বাদশা।  তিনি ইনস্টাগ্রামে এক  মহিলার সঙ্গে কিছু রোম্যান্টিক ছবি পোস্ট করেন। ছবিতে ওই মহিলার মুখ দেখা না যাওয়ায় নতুন করে শুরু হয়েছে জল্পনা। কে সেই রহস্যময়ী মহিলা, তা নিয়েই এখন সরগরম নেটদুনিয়া।

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষন্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

সেনাবাহিনী সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করিমপুরের তৃণমূল নেতা

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন