চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একাধিক শর্তে দুবাই যাওয়ার অনুমতি পেলেন জ্যাকলিন ফার্নান্ডেজ

নিজস্ব প্রতিনিধি: অবশেষে দুবাই যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। শুক্রবার পাতিয়ালা হাউস কোর্ট অভিনেত্রীকে দুবাই যাওয়ার অনুমতি দিয়েছে। দিন কয়েক আগেই দুবাই যাওয়ার অনুমতি চেয়ে আদালতে জানিয়েছিলেন জ্যাকলিন। কিন্তু দিল্লি আদালতের আপত্তিতে আবেদন প্রত্যাহার করে নিয়েছিলেন জ্যাকলিন। পরে পাতিয়ালা হাউস কোর্টে দুবাই যাওয়ার উদ্দেশে আবারও একটি আবেদন করেছিলেন অভিনেত্রী। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট উক্ত আবেদনের বিরোধিতা করলে জ্যাকলিনের আইনজীবী প্রশান্ত পাতিল মতভেদ করেন। এই বিষয়ে আইনজীবী ইটাইমসকে বলেন, “আমাদের আবেদন অনুযায়ী, জ্যাকলিন নিয়মিত আদালতে হাজির হচ্ছেন, তিনি কখনও আদালতে হাজির হওয়ার কোনও তারিখ এড়িয়ে যাননি, কিন্তু কার্যধারার রেকর্ড ইডি কখনই ঠিকমতো জমা দেয়নি। আমরা কখনই অভিযোগের যুক্তিতে বিলম্ব করিনি। কিন্তু এই ভ্রমণ অভিনেত্রীর পেশাদার প্রতিশ্রুতির কারণে, এটি কোনও ব্যক্তিগত সফর নয়। তাই অভিনেত্রীর দুবাই যাওয়া খুবই গুরুত্বপূর্ণ।”

আদালত জ্যাকলিনকে পেশাগত প্রতিশ্রুতির জন্য ২৭-৩০ জানুয়ারি পর্যন্ত ভ্রমণের অনুমতি দিয়েছে। কিন্তু অনুমতি দেওয়ার আগে, অভিনেত্রীকে ১ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং আদালত জ্যাকলিনকে দুবাই থেকে ফেরার পর আদালতে রিপোর্ট করারও নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, গত দুবছর ধরেই কনম্যান সুকেশ চন্দ্রশেখর জড়িত মানি লন্ডারিং এবং চাঁদাবাজির মামলায় জড়িত রয়েছেন অভিনেত্রী জ্যাকলিন। অভিযোগ, সুকেশের অপরাধ জানা সত্ত্বেও জ্যাকলিন তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন এবং দামি দামি উপহার নেন। যদিও জেরার মুখে জ্যাকলিন তাঁর সঙ্গে সুকেশের সম্পর্কের কথা অস্বীকার করেন। তিনি বর্তমানে ব্যক্তিগত বন্ডে জামিনে মুক্ত।

কিন্তু ক্লিনচিট না পাওয়া পর্যন্ত তাঁর দেশের বাইরে বেরোনোর অনুমতি নেই। তাই দুবাই যাওয়ার আগে আবেদন জানাতে হয়েছে অভিনেত্রীকে। এদিকে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, কনম্যান সুকেশ চন্দ্রশেখর দাবি করেছিলেন যে, বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি সবসময় জ্যাকুলিন ফার্নান্ডজের প্রতি ঈর্ষান্বিত ছিলেন। নোরা সবসময় জ্যাকলিনের বিরুদ্ধে তাঁর ব্রেনওয়াশ করতেন, তিনি চেয়েছিলেন সুকেশ জ্যাকলিনকে ছেড়ে নোররা সঙ্গে ডেটিং শুরু করুক। 

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ