ইডেন গার্ডেনে জ্যাকলিন, কাটালেন ভক্তদের সঙ্গে সুন্দর মুহূর্ত, কিন্তু কলকাতায় কেন?

গত ১১ মে ইডেনে 'আইপিএল ২০২৩' সংঘর্ষে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বনাম রাজস্থান রয়্যালস (আরআর)।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় এখন ভরপুর আইপিএলের মেজাজ। গত মাসেই মেয়েকে নিয়ে ইডেনে তাঁর টিম নাইটদের খেলা দেখতে এসেছিলেন কিং খান। ইডেনে গ্যালারি থেকে ভক্তদের সঙ্গে ভাব বিনিময় করেছেন বাদশা। করোনার জন্যে গত দুবছর শাহরুখকে ইডেনে দেখা যায়নি। কলকাতা নাইট রাইডার্সের সহ মালিক শাহরুখ খান। এবার ইডেনে দেখা গেল অভিনেত্রী জ্যাকলিনকে। কনম্যান সুকেশ চন্দ্রশেখর ২০০ কোটি আর্থিক জালিয়াতি মামলায় বহুদিন নাম জড়িয়ে আছে জ্যাকলিনের। এখনও ক্লিনচিট মেলেনি তাঁর। এর মাঝেই খানিকটা স্বস্তি পেতে কলকাতায় উড়ে এলেন জ্যাকলিন। গত ১১ মে ইডেনে ‘আইপিএল ২০২৩’ সংঘর্ষে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম রাজস্থান রয়্যালস (RR)।

সেখানেই উপস্থিত ছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ। ভক্তদের সঙ্গে দারুণ সময় কাটালেন। এদিন স্টেডিয়াম থেকে একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন নায়িকা। ১১ মে কলকাতার ইডেন গার্ডেনে KKR এবং RR-এর মধ্যে IPL 2023-এর ম্যাচটি জ্যাকলিনের জীবনে ‘সেরা অভিজ্ঞতা’ ছিল। একটি ছবিতে তাঁকে কেকেআর মাসকটের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে। অন্যটিতে কেকেআর-এর পতাকার সঙ্গে পোজ দিয়েছেন তিনি। ছবিগুলির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “আপনাকে ধন্যবাদ @lux_cozi_innerwear আজ রাতে @iplt20 এ ইডেন গার্ডেনে আমাকে হোস্ট করার জন্য!! এটা ছিল সেরা অভিজ্ঞতা @kkriders @rajasthanroyals আপনাকে লাইভ খেলতে দেখা খুবই আশ্চর্যজনক ছিল!!” কিন্তু কলকাতায় শুধুই কি ম্যাচ দেখতে এসেছেন নায়িকা?

আসলে জ্যাকলিন শনিবার ইস্টবেঙ্গল মাঠে অনুষ্ঠিত দ্য-ব্যাং ট্যুরে পারফর্ম করবেন। সঙ্গে আরও থাকবেন সালমান খান, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা এবং গুরু রান্ধওয়া। এদিকে, কাজের ফ্রন্টে, জ্যাকলিন ফার্নান্ডেজকে পরবর্তীতে সোনু সুদের সঙ্গে ফতেহ ছবিতে দেখা যাবে। তাঁর লাইনআপে বিদ্যুৎ জাম্মওয়াল এবং অর্জুন রামপালের সঙ্গে ক্রাকও রয়েছে।

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা