পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

আগামিকাল ১ জুন। টেলি বিনোদন মহলে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক স্বস্তিকা ঘোষ এবং সৌম্যদীপ মুখোপাধ্যায়ের 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রবিবার, ৩১ মে। শেষ হচ্ছে ২০২৬ সালের মে মাস। আগামিকাল ১ জুন। টেলি বিনোদন মহলে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক স্বস্তিকা ঘোষ এবং সৌম্যদীপ মুখোপাধ্যায়ের ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। শেষ হচ্ছে জিতু কামালের ‘চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক’। যার ফলে কিছু মেগার সময়ের অদল-বদল হবে। এদিকে বর্তমানে পর্দায় একেবারে ব্র্যান্ড নিউ জুটি স্বস্তিকা এবং সৌম্যদীপের রসায়ন দেখতে মরিয়া ভক্তরা। এর আগে স্বস্তিকাকে দেখা গিয়েছিল ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। যেখানে তাঁর অভিনয় মুগ্ধ করেছে ধারাবাহিক প্রেমীদের।

অন্যদিকে ‘জগদ্ধাত্রী’-তে নায়কের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন সৌম্যদীপ। দুটো ধারাবাহিকই প্রায় ৪ বছর ধরে টেলিপর্দায় রাজত্ব করেছে। জগদ্ধাত্রীতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন সৌম্যদীপ। তবে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে একেবারে নতুন অবতারে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই প্রোমো রিলিজ করেছে। যেখানে সৌম্যদীপকে দেবের মতো সংলাপ আওড়াতে দেখা গিয়েছে। গানের দৃশ্যে শাহরুখের স্টাইলে হাত ছড়িয়ে দিতে দেখা গিয়েছে। বোঝাই যাচ্ছে, ধারাবাহিকে রাউডি অবতারে ধরা দেবেন তিনি। অনিন্দ্য বন্দোপাধ্যায়ের ধারাবাহিক হলেও ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’-র প্রচার-ঝলক পরিচালনা করেছেন রাজা চন্দ।

পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন, সেই বিষয়ে অভিনেতা বলেন, পরিচালক যেভাবে দেখিয়ে দিয়েছেন সেই ভাবেই চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি। পুলিশের চরিত্র বাদ দিয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের জন্যে কীভাবে প্রস্তুতি নিলেন অভিনেতা? এই বিষয়ে একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, আগের ধারাবাহিকে তিনি পুলিশ বেশে অপরাধীদের ধরেছেন। এই ধারাবাহিকেও মস্তান চরিত্রে দুষ্টের দমন করবেন তিনি। তাই অনেকটা একই রকম চরিত্র। তাই বেশি প্রস্তুতি নিতে হয়নি তাঁর। বিশেষ করে, আবার তিনি অ্যাকশন করতে পারবেন, এতেই তিনি খুশি। জানা যাচ্ছে, ধারাবাহিকে অ্যাকশন কোরিওগ্রাফি করার জন্যে চেন্নাই থেকে ফাইটমাস্টার আনা হয়েছে। উল্লেখ্য, সৌম্যদীপ অন্নপূর্ণা দেবীর মেজো মেয়ে স্নেহার নায়ক হচ্ছেন। যে চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা ঘোষ।

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি