জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে ‘বিগ ফ্যাট ওয়েডিং’ সিড-কিয়ারার, আপনিও কাটাতে পারেন রাত, খরচ কত

৮৩ টি কক্ষ।সপ্তাহের দিনগুলিতে এই প্রাসাদে প্রতি রাতের ভাড়া ২৩০০০ থেকে শুরু। কিন্ত সপ্তাহান্তে সেই ভাড়া ৩৬০০০-এ গিয়ে থামে। সবচেয়ে দামী রুমগুলি হল জয়সালমের হাভেলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের জনপ্রিয় দম্পতি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিবাহ গন্তব্যের পথ অনুসরণ করে রাজস্থানের জয়সালমির সূর্যগড় প্রাসাদে গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউডের জনপ্রিয় জুটি কিয়ারা আদভানি-সিদ্ধার্থ মালহোত্রা। ৪ থেকে ৬ ফেব্রুয়ারি জুড়ে চলবে তাঁদের ‘বিগ ফ্যাট ওয়েডিং’। যার মধ্যে থাকবে, হলদি, মেহেন্দি, সঙ্গীত সবটাই। যদিও এখনও নিজেদের বিয়ের বিষয়ে কোনরকম শিলমোহর দেননি সিদ্ধার্থ-কিয়ারা। সুতরাং এখনও পর্যন্ত সবটাই গুজব। তবে মুম্বই পাপারাজ্জিদের ইনস্টাগ্রাম প্রোফাইল বলছে, সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের প্রস্তুতি একেবারে তুঙ্গে। ইতিমধ্যেই জয়সালমির সূর্যগড় প্রাসাদে তারকা জুটির বিয়ের নানা তথ্য সামনে এসেছে। চলুন ঘুরে দেখা যাক, এই প্রাসাদের আনাচে-কানাচে।

 

View this post on Instagram

 

A post shared by Suryagarh, Jaisalmer (@suryagarh)

প্রাসাদটি থর মরুভূমির বিস্তীর্ণ বিস্তৃতির মাঝখানে অবস্থিত। যেখানে রয়েছে, সুন্দর পুল, একটি হ্রদ বাগান, তীরন্দাজ কর্মশালা, বিদেশী রাজকীয় কক্ষ, একাধিক রান্নাঘর এবং মনোরম বিশাল অনুর্বর জমি। বর্তমানে, হোটেলটি ৪-১১ ফেব্রুয়ারির মধ্যে বুকিংয়ের জন্য খোলা নেই। প্রাসাদে আরও রয়েছে, দুটি বাগান, উঠান, ৮৩ টি কক্ষ।সপ্তাহের দিনগুলিতে এই প্রাসাদে প্রতি রাতের ভাড়া ২৩০০০ থেকে শুরু। কিন্ত সপ্তাহান্তে সেই ভাড়া ৩৬০০০-এ গিয়ে থামে। সবচেয়ে দামী রুমগুলি হল জয়সালমের হাভেলি। যার প্রতি রাতের ভাড়া ৭৬০০০, যার আয়তন ১৩৫০ বর্গফুট। প্রাসাদে আরও রয়েছে, দেশি খাবারের অভিজ্ঞতার জন্য ট্যাসেলড ক্যানোপি। এছাড়াও খাবারের তালিকায় রয়েছে, স্থানীয় খাবার থেকে কাঠকয়লা গ্রিল এবং রোস্ট সবটাই। হোটেল বুকিং দেখেই প্রমাণিত, এই প্রাসাদেই গাঁটছড়া বাঁধছেন কিয়ারা আদবানি এবং সিদ্ধার্থ। এর আগে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস যোধপুরের উমেদ ভবন প্রাসাদে গাঁটছড়া বেঁধেছিলেন, ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল সাওয়াই মাধোপুরের সিক্স সেন্স ফোর্ট বারওয়ারায় বিয়ে করেন এবং সম্প্রতি, হানসিকা মোতওয়ানি জয়পুরের মুন্ডোটা ফোর্টে সোহেল কাঠুরিয়াকে বিয়ে করেন।

 

View this post on Instagram

 

A post shared by Suryagarh, Jaisalmer (@suryagarh)

রিপোর্ট অনুযায়ী, করণ জোহর, মনীশ মালহোত্রা, শাহিদ কাপুর এবং স্ত্রী মীরা রাজপুত তাঁদের বিয়েতে ১০০ জন অতিথির মধ্যে উপস্থিত থাকবেন। সিড-কিয়ারা কয়েক বছর ধরেই ডেটিং করছেন। কফি উইথ করণে একটি উপস্থিতির সময়, কিয়ারা বিয়ের বিষয়ে বলেছিলেন, “আমি সবসময় বিয়ের প্রতিষ্ঠানে বিশ্বাসী, কারণ আমি বাড়িতে একটি সুন্দর বিয়ে দেখেছি। আমি আমার জীবনে এটি দেখেছি, কিন্তু আমি কফি উইথ করণে কিছু প্রকাশ করছি না।”

 

 

View this post on Instagram

 

A post shared by Suryagarh, Jaisalmer (@suryagarh)

 

View this post on Instagram

 

A post shared by Suryagarh, Jaisalmer (@suryagarh)

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর