‘লাল সিং চাড্ডা’-কে নিয়ে উত্তপ্ত জলন্ধর, ছবির প্রদর্শন বন্ধ করার দাবি শিবসেনার

আমির খান তাঁর ছবিতে হিন্দু দেবতাদের নিয়ে মজা করেছেন। তাই আমরা ঘরে ঘরে গিয়ে আমির খানের ছবি বয়কট করার জন্য জনগণকে অনুরোধ করব।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির আগেই আমিরের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘লাল সিং চাড্ডা’-কে ঘিরে একাধিক বিতর্ক ডানা মেলেছিল। এমনকি ২০১৫ সালে আমিরের একটি বিস্ফোরক মন্তব্যের ভিত্তিতে ‘লাল সিং চাড্ডা’-কে বয়কটেরও ডাক দিয়েছে নেটিজেনরা। গতকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। তার আগেই একাধিক প্রাইরেসি অনলাইন প্লাটফর্মে ফাঁস হয়ে গিয়েছে এই ‘লাল সিং চাড্ডা’। প্রোডিউসারদের রীতিমতো মাথায় হাত। এর পাশাপাশি ‘লাল সিং চাড্ডা’ দেখার পর দর্শকরা একাধিক প্রতিক্রিয়া জানিয়েছেন।

এরই মধ্যে উঠে এল আরও এক তথ্য। গতকাল পঞ্জাবের জলন্ধরে একটি পিভিআর সিনেপ্লেক্সে এই ছবির প্রদর্শনের সময় এই ছবি নিয়ে প্রতিবাদের সম্মুখীন হয় শিবসেনার একটি দল। তাঁরা সিনেমা হলের বাইরে জড়ো হয়ে এই ছবির বিরুদ্ধে প্রতিবাদ জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, থিয়েটারের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে ছবির প্রদর্শন বন্ধ করেন। আর এই বিষয়টি জানতে পেরেই শিখ সংগঠনগুলি ঘটনাস্থলে পৌঁছে সিনেমার পক্ষে স্লোগান দিতে শুরু করে। তাঁদের দাবি, যেহেতু এই সিনেমাটি একজন শিখ ব্যক্তির চরিত্রের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে, সেই কারণে হিন্দু সংগঠনগুলির কাছে এই ছবির প্রদর্শন বন্ধ করার কোনও অধিকার নেই। যদিও হিন্দু সংগঠনগুলো যুক্তি দিয়েছিল যে, যেহেতু আমির খান অভিনীত ‘পিকে’ ছবিতে হিন্দু দেব-দেবীদের অপমান করা হয়েছে, সেই কারণে তাঁর পরবর্তী সিনেমা প্রদর্শিত হতে দেবে না তাঁরা।

জলন্ধরের পাশাপাশি গোরখপুর এবং বারাণসীতেও এই ছবির বিরুদ্ধে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। সনাতন রক্ষক সেনার যুব শাখার রাজ্য সভাপতি, চন্দ্র প্রকাশ সিং এবং সহ-সভাপতি অরুণ পান্ডে অভিযোগ করেছেন যে, “আমির খান তাঁর ছবিতে হিন্দু দেবতাদের নিয়ে মজা করেছেন। তাই আমরা ঘরে ঘরে গিয়ে আমির খানের ছবি বয়কট করার জন্য জনগণকে অনুরোধ করব। ইতিমধ্যেই আমরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ছবিটি নিষিদ্ধ করার জন্য অনুরোধ করছি।” কিছুদিন আগেই, আমির খান তাঁর ছবির বিরুদ্ধে বয়কটের প্রবণতা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, “বলিউডকে বয়কট কর, আমির খানকে বয়কট কর, লাল সিং চাড্ডাকে বয়কট কর। এই কথা শুনে আমি খুবই দুঃখাত। আমি দুঃখিত কারণ অনেক লোক মনে মনে বলছে যে, আমি ভারতকে পছন্দ করি না। আমি সত্যিই দেশকে ভালোবাসি। তাই এখানে রয়েছি। কিন্তু তাও আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে, দয়া করে আমার চলচ্চিত্রগুলি বয়কট করবেন না। অনুগ্রহ করে আমার চলচ্চিত্রগুলি দেখুন।”

ইতিমধ্যেই ‘লাল সিং চাড্ডা’-কে ইতিবাচক বলতে রাজি নন চলচ্চিত্র সমালোচকরা। ছবিটি বক্স অফিসেও তেমন শোরগোল সৃষ্টি করেনি। বক্স অফিস ইন্ডিয়া অনুসারে, ছবিটি মাত্র 10.75 কোটি টাকা আয় করেছে একদিনে, যা খুবই খারাপ পারফরম্যান্স।

বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকাকে হেনস্থার অভিযোগ, পিংলায় গ্রেফতার প্রৌঢ়

এক মাস পার, নেপালে গিয়ে নিখোঁজ শিক্ষিকার বাড়ি ফেরার অপেক্ষায় ছেলেরা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

গরিব মহিলাদের আধার হাতিয়ে অন্নপূর্ণা যোজনার টাকা আত্মসাতের অভিযোগ, শান্তিপুরে সরব উপভোক্তারা

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ

ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রী, সিলিং থেকে ঝুলছেন স্বামী, শহরে চাঞ্চল্যকর কাণ্ড

শহিদ জওয়ানকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, নিহত ৪

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…