বিনোদন জগতে বিশেষ সম্মাননা পাচ্ছেন জয়া ও বেবী নাজনীন

Share:

নিজস্ব প্রতিনিধি : সদ্যই সামাজিক মাধ্যমে খোলামেলা ধাঁচের জামদানি পরে তাক লাগিয়ে দিয়েছিলেন জয়া আহসান। সেই রেশ কাটতে না কাটতেই আবারও খবরের শিরোনাম হলেন অভিনেত্রী। বিনোদন জগতে বিশেষ সম্মাননা পাচ্ছেন ওপার বাংলার কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও অভিনেত্রী জয়া আহসান।সঙ্গীত ও চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদান রাখার জন্য তাদেরকে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ(সিজেএফবি)বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হবে।

এই নিয়ে সিজেএফবি’র সভাপতি জানান, আগামী ২৮ ডিসেম্বর সন্ধ্যায় শেরাটন হোটেলে অনুষ্ঠেয় ইটিভি-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডের ২৩তম আসরে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন জয়া আহসান।তিনি জানান, ‘শিল্পের মূল্যায়নে যে কোনো প্রাপ্তি শিল্পীকে অনুপ্রাণিত করে, সম্মানিত করে। আমি খুব খুশি যে এমন পুরস্কার পেতে চলেছি।’অন্যদিকে সিজেএফবিকে ধন্যবাদ জানিয়ে বেবী নাজনীন বলেন, আমাদের প্রত্যাশা, শিল্পীদের শিল্পী হিসেবে মূল্যায়ন করা হোক, সম্মানিত করা হোক।’

উল্লেখ্য, ১৯৯৯ সালে গঠিত হয় দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন, কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি। সেই থেকে প্রত্যেক বছর শিল্পীদের সম্মাননা দেওয়া হয়।

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস