‘যতক্ষণ হাঁটতে পারব, হাঁটব…’, SIR ইস্যুতে ইন্ডিয়া জোটের প্রতিবাদী মিছিলে গিয়ে বললেন জয়া বচ্চন

আমার পা যতক্ষণ সায় দেবে, আমি ততক্ষণ হাঁটব। এটি গণতন্ত্র বাঁচানোর লড়াই। বিজেপির কাজ হল অভিযোগ অস্বীকার করা, কিন্তু আমরা আমাদের কাজ করছি, করব।

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধনের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল শুরু করেছেন ইন্ডিয়া ব্লকের সদস্যরা। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের ভবনে পৌঁছে গিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির নেতৃত্বে ১৪০ জন সাংসদ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুলে নির্বাচন কমিশন দফতরে গিয়েছেন তাঁরা। মিছিলে যোগ দিয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ তথা বলিউডের প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চনও।

মিছিলে হাঁটতে হাঁটতে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবও দিয়েছেন তিনি। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের তরফ থেকে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘এই পদযাত্রায় কতদূর পর্যন্ত হাঁটতে পারবেন তিনি?’ উত্তরে জয়া বচ্চন বলেন, ‘আমার পা যতক্ষণ সায় দেবে, আমি ততক্ষণ হাঁটব। এটি গণতন্ত্র বাঁচানোর লড়াই। বিজেপির কাজ হল অভিযোগ অস্বীকার করা, কিন্তু আমরা আমাদের কাজ করছি, করব। গণেশ কোনও অন্যায় কাজে কেউ সায় দেবেন না। আমরা গণেশের পুজো করে আমাদের প্রার্থনা শুরু করি। তিনি আমাদের রক্ষা করবেন। আমরা তাঁকে দিয়েই পদযাত্রার উদ্বোধন করেছি। গণেশ আমাদের খেয়াল রাখবেন।’

প্রাপ্ত খবর অনুযায়ী, ইতিমধ্যেই সাংসদরা নির্বাচন কমিশন দফতরে পৌঁছে গিয়েছেন। আকাশবাণী ভবনের চত্বরে রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি এবং অখিলেশ যাদব অবস্থান ধর্মঘটে বসেছেন। তবে আইন-শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে আগে থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা ছিল। বিরোধী দলের এই বিক্ষোভের কারণে আশেপাশের এলাকা এবং নির্বাচন সদনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে দিল্লির গুরুত্বপূর্ণ রাস্তা ও মেট্রো স্টেশন চত্বরেও। ভোটার তালিকায় সংশোধনে চূড়ান্ত অনিয়মের অভিযোগে বিভিন্ন সংগঠন ও বিরোধী দল রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করায় কড়া নিরাপত্তা জারি রয়েছে। প্রতিবাদ মিছিলে ‘ভোট চোর, গদি ছোড়” (ভোট চোর, সিংহাসন ছাড়ো) এর মতো স্লোগান দিয়েছেন সাংসদরা। জ্ঞানেশ কুমারের গ্রেফতারের দাবি তুলেছেন। তবে আম আদমি পার্টির কোনও সদস্যকে এই মিছিলে দেখা যায়নি।

এসআইআর ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারনের দাবিতে সরব বিরোধীরা। সেই কারণেই আজ থেকেই লাগাতার আন্দোলন চালাবে ইন্ডিয়া। গত ৩০ সেপ্টেম্বরের বৈঠকে তেমনই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সূত্রের খবর এদিনের মিছিলে রাহুল গান্ধির সঙ্গে উপস্থিত থাকবেন সপা প্রধান অখিলেশ যাদব, মমতাপন্থী তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, উদ্ধব ঠাকরে, সুপ্রিয়া শুলে, আপ সাংসদ সঞ্জয় সিংহ সহ আপও অনেকে।

‘এই সম্মানের স্বপ্ন দেখতাম’, এশিয়ান গেমসে সোনা জিতে আবেগপ্রবণ রানাঘাটের পিঙ্কি

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

উ‍ৎসবের মরশুমে বাড়িতে বানিয়ে ফেলুন চিংড়ির ঝাল পিঠে, রইল রেসিপি

‘শৌচাগারে ধোয়া হচ্ছে বাসন’, মিষ্টির দোকানে এ কি কাণ্ড! ভাইরাল ভিডিয়ো

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল

মাছ-মাংস ভুলে যাবেন, বাড়িতে বানান হোটেলের মতো ক্রিমি মসুর ডালের কোপ্তা

গভীর রাতে খড়দহের পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে বোমাবাজি! গুরুতর জখম ২

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের