‘বাংলার সংস্কৃতি তলানিতে ঠেকেছিল’, বিজেপি সরকারের থেকে কী আশা জিতের?

সোশ্যাল মিডিয়া পোস্টে জিৎ লিখেছেন, 'এই জিত, এই বিজয়, ভারতীয় জনতা পার্টির জন্য এক অতিরিক্ত দায়িত্ব নিয়ে এসেছে। এটা শুধু একটি রাজনৈতিক জয় নয় মানুষের প্রতি অঙ্গীকার।'

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় বিধানসভা নির্বাচন শেষ। ফলাফলে বিপুল আসনে জিতে প্রথমবার সরকার গঠন করল বিজেপি। মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। গতকাল রবীন্দ্র জয়ন্তী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশের বিজেপি নেতা-মন্ত্রীদের সামনে শপথ গ্রহণ করেছেন ভবানীপুর-নন্দীগ্রামে বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। গত কয়েক বছরে রাজনীতি আঙিনায় টলিউড তারকাদের ভিড় ছিল দেখার মতো। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, মিছিলে তারকারা থাকতেন প্রথম সারিতেই। তৃণমূলে যোগ না দিলে কাজ পাবেন না, এটাই ছিল ট্রেন্ডিং। সেই লোভে বিপুল সংখ্যক তারকা তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু বাংলায় পালাবদল হতেই সুর পাল্টাচ্ছেন তৃণমূলপন্থী তারকারা। সোশ্যাল মিডিয়ায় এসে বিজেপি সরকারকে অভিনন্দন জানাচ্ছেন দেব, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তীরা। তাতেই মিমে মিমে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। সবাই বলছেন, তবে কী এবার ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখাবেন দেব বা কাঞ্চন কেউ? তবে ১৫ বছরের শাসনামলে টলিউডের একগুচ্ছ তারকা তৃণমূলে নাম লেখালেও সুপারস্টার জিত এদিক দিয়ে শতহস্ত দূরে ছিলেন। তাঁকে কোনও তৃণমূল কেন্দ্রিক সভা, অনুষ্ঠানে দেখা যায়নি। কিন্তু পালাবদল হতেই সবার প্রথমে সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে অভিনন্দন জানান জিৎ।

শুধু তাই নয়, গতকাল ব্রিগেডের প্যারেড মাঠে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানেও ভিআইপি তালিকায় জিৎ ছিলেন। সাদা পাজামা-পাঞ্জাবি পরে অভিনেতাকে মঞ্চে দেখা গিয়েছে। বিজেপি সরকার গঠনে তিনি যে খুশি, তা তাঁর চোখে-মুখে ফুটে উঠেছিল। তাতেই জল্পনা, তবে কি এবার বিজেপিতে নাম লেখাচ্ছেন জিৎ? এই জল্পনা-কল্পনার মধ্যে এবার বিজেপির সরকারের উদ্দেশ্যে একটি খোলা চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা। সঙ্গে তৃণমূল সরকারের সমালোচনা করতেও পিছপা হলেন না তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে জিৎ লিখেছেন, ‘এই জিত, এই বিজয়, ভারতীয় জনতা পার্টির জন্য এক অতিরিক্ত দায়িত্ব নিয়ে এসেছে। এটা শুধু একটি রাজনৈতিক জয় নয় মানুষের প্রতি অঙ্গীকার।’

 

 

View this post on Instagram

 

A post shared by Jeet (@jeet30)

এরপর গত ১৫ বছরে বাংলার সংস্কৃতির ঐতিহ্য যেভাবে অবক্ষয় হয়েছে সেই বিষয়ে বলেন, ‘পশ্চিমবঙ্গ এমন একটি ভূমি, যা সম্পদ, প্রতিভা, সংস্কৃতি, অসংখ্য মানুষের অবদানে সমৃদ্ধ। এই মাটির মানুষ তাঁদের মেধা, পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে দেশকে বহু কিছু দিয়েছেন। কিন্তু দীর্ঘ সময় ধরে এই বাংলার গৌরব, অস্মিতা, সংস্কৃতি এবং শিক্ষার ঐতিহ্যকে যেভাবে মানুষের চোখে, দেশের চোখে এবং বিশ্বের চোখে নিচে নামিয়ে দেওয়া হয়েছে, তা সত্যিই বেদনাদায়ক।’ এরপর তিনি বিজেপি সরকারের কাজের প্রতি ভাল কিছু হওয়ার আশা প্রকাশ করে বলেছেন, ‘আজ আমি আশা করি, ভারতীয় জনতা পার্টির সরকার বাংলার জন্য এক নতুন সকাল, এক নতুন আলো দিশা নিয়ে আসবে। আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যে প্রতিশ্রুতি দিয়েছেন, ‘মোদির গ্যারান্টি’ সেই কথার উপর কোটি কোটি মানুষের আশা ও বিশ্বাস দাঁড়িয়ে আছে। আমি আশা করি, ভারতের এই গুরুত্বপূর্ণ অংশ পশ্চিমবঙ্গ, আমাদের প্রিয় বাংলা, আবারও সোনার বাংলা হয়ে উঠবে। এবং তার হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধার করবে।’

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো