আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘তুমি আমার প্রিয় সহ-অভিনেতা ছিলে’, মুকুল দেবের অকাল প্রয়াণে শোকস্তব্ধ জিৎ

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকেই মুখ ভার বলিউডের! অকালেই চলে গেলেন প্রখ্যাত অভিনেতা মুকুল দেব। যিনি পর্দার ‘খলনায়ক’ হিসেবেই দর্শকদের কাছে পরিচিত। তাঁর দুর্দান্ত অভিনয়, সৌন্দর্য, শারীরিক গঠন, ব্যক্তিত্ব সবটাই দর্শকদের কাছে ফেভারিট। কিন্তু তিনি আর নেই। তাই শনিবার (২৪ মে) সকাল থেকেই মুখ ভার বলিউডের। শুক্রবার (২৩ মে) রাতে দিল্লিতে নিজের বাসভবনেই প্রয়াত হয়েছেন অভিনেতা। আবার অনেকেই বলছেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন তিনি। কিন্তু এখনও তাঁর মৃত্যুর প্রকৃত জানা যায়নি। মুকুল দেবের ভাই রাহুল দেবও তাঁর মৃত্যুর সঠিক কারণ জানাননি। তবে আজই দিল্লিতে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু বিন্দু দারা সিংহ জানিয়েছেন, বাবা-মায়ের মৃত্যুর পর একা একা থাকতেন মুকুল। অবসাদে ভুগছিলেন তিনি। মাদকাসক্ত হয়ে গিয়েছিলেন। যার ফলে দিন কয়েক ধরেই তিনি অসুস্থ ছিলেন। হাসপাতালে ৮-১০ দিন ভর্তি ছিলেন। সেখানেও মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু অভিনেতার মৃত্যুর কারণ জানাননি তিনিও। বলিউডের একজন প্রখ্যাত অভিনেতা ছিলেন মুকুল দেব।

‘সন অফ সর্দার’, ‘দস্তক’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার…’, ‘জয় হো’-এর মতো একাধিক হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও একাধিক হিন্দি ধারাবাহিকেরও মুখ্য মুখ ছিলেন অভিনেতা। তবে বড় পর্দায় খলনায়কের ভূমিকাতেই তাঁকে বেশি মানাত। তবে শুধু হিন্দি, মালয়ালম, পঞ্জাবি নয়, বাংলা ছবিতে ও অভিনয় করেছিলেন মুকুল দেব। টলি সুপারস্টার জিৎ এবং সায়ন্তিকা বন্দোপাধ্যায়ের সঙ্গে ‘আওয়ারা’ ছবিতে অভিনয় করেছিলেন মুকুল দেব। এই ছবিতেও খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তাঁর অভিনয়ের ফ্যান হয়ে গিয়েছিলেন বাঙালি ভক্তরাও। সুতরাং তাঁর মৃত্যু ভক্তদের পাশাপাশি বাংলা ইন্ডাস্ট্রির কাছেও বড় ধাক্কা। তাঁর মৃত্যুতে রীতিমতো ঝটকা লেগেছে সুপারস্টার জিতেরও। তিনি তাঁর সঙ্গে অভিনয়ের কথা স্মরণ করে লিখেছেন, ‘আপনার মৃত্যুর কথা শুনে দুঃখিত, আপনি আমার অন্যতম প্রিয় সহ-অভিনেতা ছিলেন। আমরা সেটে অনেক হাসি এবং অবিস্মরণীয় মুহূর্ত শেয়ার করেছি। আপনি প্রতিটি দৃশ্যে যে মজা এবং আনন্দ এনেছেন তা আমি সর্বদা লালন করব। শান্তিতে বিশ্রাম নিন। ওম শান্তি।’

এদিকে মুকুল দেবের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে ভক্তমহলে। কারণ অভিনেতার মৃত্যুর কারণ এখনও প্রকাশ্যে আসেনি। অভিনেতার মৃত্যুর খফর প্রকাশ্যে আসা মাত্রই তাঁর করা শেষ পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যা ভক্তদের আবেগপ্রবণ করে তুলেছে। আসলে মুকুল অনেকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন না। তিনি শেষবার ইনস্টাগ্রাম পোস্ট করেছিলেন ২৬ ফেব্রুয়ারি। শেষ পোস্টে তিনি বিমান থেকে একটি ভিডিও শেয়ার করেছিলেন। যেখানে তিনি লিখেছিলেন, ‘যখন তোমার মাথা খারাপ করে কিছু ভেবে ফেটে যাবে, তখন আমি তোমাকে চাঁদের অন্ধকার অংশে দেখতে পাব।’ অভিনেতার এই পোস্টে ভক্তরা শ্রদ্ধা জানিয়েছেন। এবং তাঁর মৃত্যুতে বিন্দু দারা সিংহ, মনোজ বাজপেয়ী, দীপশিখা নাগপাল-সহ শোক প্রকাশ করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

দেড় বছর কাজহীন ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, বললেন অভিনয়ে ফেরার সংগ্রামের কথা

কোটি টাকার বাংলোয় প্রিয় জায়গা ঘুরে দেখালেন টুইঙ্কল! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

‘ব্যর্থতা শেষ কথা নয়’, ছেলে জুনায়েদ খানের পাশে বাবা আমির খান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ