সপ্তাহান্তে মাথায় হাত! ক্রুশল আহুজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘হ্যাকড’

কোনও কিছুই আমার বশে নেই। আমার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সমানে ভুল বার্তা পাঠানো হচ্ছে। ফলোয়ারের সংখ্যাও বেড়ে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহান্তে মাথায় হাত অভিনেতা ক্রুশল আহুজার। হায় হায় রব উঠেছে তাঁর মনে। তাঁর শিকড় বাংলা হলেও বর্তমানে মুম্বই ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করছেন ক্রুশল। বাংলায় একাধিক ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। যেমন সুন্দর তিনি দেখতে, তেমনি দুর্ধর্ষ তাঁর অভিনয়। সেটাই পুঁজি করে বর্তমানে মুম্বই ইন্ডাস্ট্রিতে রাজ করছেন তিনি। লীনা গঙ্গোপাধ্যায়ের হিন্দি ধারাবাহিক ‘ঝনক’-এ নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে ক্রুশলকে। কিন্তু রবিবার তিনি আচমকাই বুঝতে পারেন, তাঁর সামাজমাধ্যম কব্জা করেছে সাইবার অপরাধীরা। ইনস্টাগ্রামে স্টোরিতে সে কথা উল্লেখ করে অভিনেতা লিখেছেন, ‘কোনও কিছুই আমার বশে নেই। আমার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সমানে ভুল বার্তা পাঠানো হচ্ছে। ফলোয়ারের সংখ্যাও বেড়ে চলেছে। যা কোনটাই আমি করছি না।’

আচমকাই টনক নড়েছে অভিনেতার। পাশাপাশি তিনি অনুরোধ করেছেন, তাঁর অ্যাকাউন্ট থেকে যদি কোনরকম অসংলগ্ন বার্তা যায়, তা যেন এড়িয়ে চলেন ভক্তরা। এবং তাঁকে জানানো হয়। আসলে অভিনেতার সঙ্গে হঠাৎ করেই এসব ঘটছে। যা তাঁকে রীতিমতো অস্বস্তি তে ফেলে দিয়েছে। তাঁর এতটা ফলোয়ারও ছিল না। অভিনেতার অনুমান, তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তাঁর দখলে আর নেই। সাইবার অপরাধীরা দখল করেছে। তাঁর প্রোফাইল হ্যাক করা হয়েছে। তিনি মুম্বইয়ের সাইবার অপরাধ দমন শাখায় যোগাযোগ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে ক্রুশলকে বাংলায় শেষ দেখা গিয়েছে ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকে। এরপর থেকেই তিনি মুম্বইতে পাকাপাকিভাবে আস্তানা গেড়েছেন।

হিন্দি টেলিভিশনে একাধিক সিরিয়ালও করে ফেলেছেন তিনি। ক্রুশলের এই বার্তায় এখন উদ্বিগ্ন বাংলা – হিন্দি উভয় বিনোদন দুনিয়ার অনুরাগীরা। তবে সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়া হ্যাক করার বিষয়টা এই প্রথম নয়। এখনও পর্যন্ত বহু তারকার সামাজিক অ্যাকাউন্ট হ্যাকের শিকার হয়েছে। যা ভক্তদের বিভ্রান্ত করেছে। বাংলায় ডোনা গঙ্গোপাধ্যায় থেকে অমিতাভ বচ্চন, করণ জোহর, শাহিদ কাপুর, মনোজ বাজপেয়ীর মতো একাধিক তারকারা এর শিকার হয়েছেন। পাশাপাশি ডিপফেকের শিকার হয়েছেন আলিয়া ভাট, রশ্মিকা মান্দান্না, কাজল-এর মতো একাধিক নায়িকারা।

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

বৃহস্পতিবার মালদহে শুভেন্দু, বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

কৃষকদের স্বস্তি দিতে রাজ্য সরকারের বড় উদ্যোগ, ড্রোনে হবে জমিতে কীটনাশক স্প্রে

১০০ বছরের পুরনো রহস্যের সমাধান, রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

রাস্তার পাশের জঞ্জাল থেকে উদ্ধার ৯ দিন নিখোঁজ থাকা মহিলার দেহ, উধাও হাত-পা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে ১৮ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার