লড়াই শেষ! না ফেরার দেশে জুনিয়র মেহমুদ

গতকাল রাত ২ টো নাগাদ মারা যান তিনি। ইংরেজী মাস হিসেবে রাত ১২ টার পরেই হয়ে গিয়েছে ৮ ডিসেম্বর।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ রক্ষা হল না। মারা গেলেন অভিনেতা জুনিয়র মেহমুদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। গত রবিবার থেকেই তিনি সংবাদের শিরোনামে ছিলেন। শেষ মুহূর্তে অর্থ দিয়ে নয়, তাঁর পুত্ররা বাবার দীর্ঘায়ুর জন্যে প্রার্থনা করতে বলেছিলেন সতীর্থদের। তাঁর অসুস্থতার ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছিল।

বন্ধুকে দেখতে গিয়েছিলেন জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা জনি লিভার। এরপর তিনি নিজেই তাঁর ইন্ডাস্ট্রির আরও ঘনিষ্ঠ বন্ধু এবং শৈশব বন্ধুদের সঙ্গে দেখা করে চাইলে সেটাও পূরণ করেন প্রবীণ অভিনেতা জিতেন্দ্র এবং সচীন। জিতেন্দ্রর সঙ্গে বহু বছর কাজ করেছেন তিনি একই ছবিতে। আর সচীন ছিলেন তাঁর শৈশবের বন্ধু। আর বন্ধুর অনুরোধের কথায় শোনা মাত্রই ছুট্টে তাঁকে দেখতে যান জিতেন্দ্র-সচীনরা। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হলনা। জুনিয়র মেহমুদ আজ অর্থাৎ শুক্রবার ৮ ডিসেম্বর মারা গিয়েছেন।

তিনি ক্যান্সারের চতুর্থ স্টেজে ভুগছিলেন। পাকস্থলীর ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে মারা যান অভিনেতার। গতকাল রাত ২ টো নাগাদ মারা যান তিনি। ইংরেজী মাস হিসেবে রাত ১২ টার পরেই হয়ে গিয়েছে ৮ ডিসেম্বর। সূত্রের খবর, জুহুর নামাজের পর জুহু কবরস্থানে তাকে কবর দেওয়া হবে। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, পুত্রবধূ ও নাতি-নাতনি রেখে গিয়েছেন। জুনিয়র মেহমুদের বন্ধু সালামই প্রথম তাঁর ক্যান্সারের খবরটি নিশ্চিত করেন। কাজী এর আগে এএনআইকে বলেছিলেন, “তিনি ২ মাস ধরে অসুস্থ ছিলেন। প্রথমে আমরা ভেবেছিলাম যে তার সামান্য সমস্যা হয়েছে। কিন্তু তারপরে হঠাৎ তাঁর ওজন কমতে শুরু করে। এরপর তাঁর মেডিকেল টেস্ট করা হলে সেখানে উঠে আসে তিনি লিভার, ফুসফুসে ক্যান্সার, অন্ত্রে একটি টিউমার, জন্ডিসে আক্রান্ত। ডাক্তাররা বলেছেন এটি স্টেজ ফোর ক্যান্সার।”

যখন তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি হতে শুরু করে, তখন জুনিয়র মেহমুদ প্রবীণ অভিনেতা জিতেন্দ্র এবং শচীন পিলগাঁওকরের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বার্তাটি দুই অভিনেতার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই, ৫ ডিসেম্বর মঙ্গলবার সকালে তাঁরা জুনিয়রের সঙ্গে দেখা করতে ছুটে আসেন। 

জুনিয়র মেহমুদ সম্পর্কে

জুনিয়র মেহমুদের আসল নাম নাঈম সৈয়দ। তিনি ১৫ নভেম্বর, ১৯৫৬ সালে জন্মগ্রহণ করেছিলেন। সত্তরের দশক থেকে তিনি অভিনয়ে নাম লেখেন। তাঁর বহু বছরের ক্যারিয়ারে, মেহমুদ ২০০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। ‘কাটি পাতং’, ‘ব্রহ্মচারী’, ‘মেরা নাম জোকার’, ‘হাথি’মেরে সাথী, ‘ক্যারাভান’-মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। 

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা