বক্সঅফিসে শুধুই ‘পাঠান’ ঝড়! ৬ দিনেই ৩০০ কোটি, বিশ্বব্যাপী ৬০০ কোটি

এদিকে গতকাল পর্যন্ত ছবিটির বিশ্বব্যাপী আয় ছিল ৫৪২ কোটির বেশি। ষষ্ঠ দিনে বিশ্বব্যাপী পাঠানের আয় হয়েছে, প্রায় ৬০০ কোটি ছুঁই ছুঁই। পাঠান ইতিমধ্যেই বেশ কয়েকটি রেকর্ড ভেঙে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্সঅফিস জুড়ে পাঠান ঝড়। শুধু দেশেই নয়, বিদেশেও পাঠানের রীতিমতো সুনামি চলছে। ২৫ জানুয়ারি মুক্তির পর থেকেই হলে হলে ভিড়, উত্তেজনা চরমে। চারবছর পর বাদশার প্রত্যাবর্তনই যেন মুখ্য আকর্ষণ। যাই হোক, মাত্র ৫ দিনেই ৫৪২ কোটি অতিক্রম করে ইতিহাস গড়েছে পাঠান। দেশজুড়ে ইতিমধ্যেই ৩০০ কোটি আয় করে ফেলেছে পাঠান। অন্যদিকে তামিল, তেলেগু ভাষায় পাঠানের আয় প্রায় ১৫ কোটির মতো। অর্থাৎ চারিদিক দিয়ে ব্যবসা হচ্ছে পাঠানের। গোটা বিশ্বজুড়ে প্রায় ৮৫০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে পাঠান। তবে হ্যাঁ, অন্যান্য তারকাদের মতো ছবির প্রচারে যাননি শাহরুখ-দীপিকারা। সোমবার ছিল প্রথম পাঠানের প্রেসমিট। সেখানেই ভক্তদের একাধিক প্রশ্নের উত্তর বাদশাহি মেজাজে দিয়েছেন শাহরুখ খান।

বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে মাত্র ছয় দিনে পাঠান রোজগার করেছে, ২৯৬.৪৫ কোটি। পাঠান সোমবার আয় করেছে, ২৫.৫০ কোটি টাকা। এই পর্যন্ত পাওয়া খবরে, পাঠান হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির আগের সব রেকর্ড করা একেবারে ভেঙে দিয়েছে। অন্যদিকে ‘বাহুবলী ২’ এবং ‘কেজিএফ ২’-এর দশদিনের আয় ছিল ৩০০ কোটি। আর পাঠানের আয় ৬ দিনেই ৩০০ কোটি ছুঁয়েছে। গত এক সপ্তাহে পাঠান আয় করেছে যথাক্রমে বুধবার ৫৫ কোটি, বৃহস্পতিবার ৬৮ কোটি, শুক্রবার ৩৮ কোটি, শনিবার ৫২ কোটি, রবিবার ৫৯ কোটি, সোমবার ২৬ কোটি৷ মোট ২৯৬.৫০ কোটি৷ পাঠানের তামিল এবং তেলেগু ডাবগুলি এখনও পর্যন্ত ১০.৭৫ কোটি টাকা উপার্জন করেছে।

তরণ আদর্শ আগের দ্রুততম ৩০০ কোটির তালিকায় রয়েছে, পাঠান, বাহুবলী: দ্য কনক্লুশন এবং কেজিএফ: চ্যাপ্টার ২ এর পরে রয়েছে দঙ্গল, সঞ্জু, টাইগার জিন্দা হ্যায়, পিকে, ওয়ার, বজরঙ্গি ভাইজান এবং সুলতান। এদিকে গতকাল পর্যন্ত ছবিটির বিশ্বব্যাপী আয় ছিল ৫৪২ কোটির বেশি। ষষ্ঠ দিনে বিশ্বব্যাপী পাঠানের আয় হয়েছে, প্রায় ৬০০ কোটি ছুঁই ছুঁই। পাঠান ইতিমধ্যেই বেশ কয়েকটি রেকর্ড ভেঙে দিয়েছে। এটিই একমাত্র হিন্দি চলচ্চিত্র যা একদিনে প্রায় ৭০ কোটির কাছাকাছি আয় করেছে। পাঠানে RAW এজেন্টের নাম ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। যিনি জন আব্রাহাম অভিনীত দুর্বৃত্ত এজেন্ট জিমের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মিশনে দীপিকা পাড়ুকোনের চরিত্রের সঙ্গে দলবদ্ধ হয়েছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়