রাম লালার ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানের জন্যে বিশেষ পোশাক বানালেন কৈলাশ খের

'জয় শ্রী রাম' লেখার একটি জ্যাকেট বানিয়েছেন। যদিও আমি এটা কখন পরব, ২১ বা ২২ তারিখে তা প্রভু সিদ্ধান্ত নেবেন। আমার আরেকটি জ্যাকেটে মহামৃতঞ্জয় মন্ত্র এবং জয় সিয়া রাম লেখা আছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র মাঝে ১ টা দিন বাকি। গোটা দেশের নজর এখন অযোধ্যার দিকে। ২২ জানুয়ারি রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’ দিবস। আলোয় আলোয় সেজে উঠেছে গোটা অযোধ্যা। ইতিমধ্যেই লক্ষ লক্ষ ভক্ত পৌঁছে গিয়েছে অযোধ্যায়। ৫০০ বছরের প্রচেষ্টায় অবশেষে রামের জন্মভূমিতেই তৈরি হল রামমন্দির। সুতরাং ভারতবাসীদের কাছে এই দিনটার গুরুত্ব আলাদাই। ২২ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিস অর্ধদিবস ছুটি থাকবে, এবং সমস্ত ব্যাঙ্কেও দুপুর আড়াইটার পর কাজ শুরু হবে বলে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ২২ জানুয়ারী বেলা ১২.১০ টা থেকে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান শুরু হবে। গতকাল রাম লালার মূর্তি উন্মোচন করা হয়েছে।

যাই হোক, ২২ জানুয়ারি গোটা মন্দির চত্বর জুড়ে লাখ লাখ ভক্তের সমাগম থাকবে। এছাড়াও দেশের তারকা, রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং শিল্পপতি-সহ ৭,০০০ অতিথি উপস্থিত থাকবেন। যাঁদের মধ্যে আছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কৈলাশ খের। এছাড়াও রণবীর কাপুর, অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, কঙ্গনা রানাউত, অক্ষয় কুমার এবং রণদীপ হুডার মতো অসংখ্য বলিউড সেলিব্রিটিদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে৷ এদিনের জন্যে কৈলাশ খেরও নিজের কন্ঠে একটি রাম ভজন গেয়েছেন। এছাড়াও তিনি জানিয়েছেন, এই শুভ অনুষ্ঠানের জন্যে পোশাক হিসেবে তিনি স্বরোভস্কি হীরা খচিত ‘জয় শ্রী রাম’ লেখার একটি জ্যাকেটের দুর্দান্ত পোশাক পরবেন।

হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথা বলতে গিয়ে, কৈলাশ খের শেয়ার করেছেন, “আমার ডিজাইনার আমার জন্যে স্বরোভস্কি অউর আমেরিকান ডায়মন্ডের ‘জয় শ্রী রাম’ লেখার একটি জ্যাকেট বানিয়েছেন। যদিও আমি এটা কখন পরব, ২১ বা ২২ তারিখে তা প্রভু সিদ্ধান্ত নেবেন। আমার আরেকটি জ্যাকেটে মহামৃতঞ্জয় মন্ত্র এবং জয় সিয়া রাম লেখা আছে। বর্তমান পরিবেশ অনেকটা পারিবারিক উৎসবের মতো। এছাড়াও আজ ভারতকে আর করুণার চোখে দেখা হয় না। আমরা এতদিন রামকে কল্পনা করতাম, এবার আর কল্পনা নয়। যে মুহুর্তে আমার আমন্ত্রণের খবর বেরিয়েছে, সবাই আমাকে কল করছে এবং মেসেজ করছে। দেব লোকের কাছ থেকে এসব দেখে আমার বাবা-মা নিশ্চয়ই খুব খুশি হবেন।” এছাড়াও ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ করে, কৈলাশ খের আরও বলেছেন, “আমি সন্ত্রাসবাদের উপর ভিত্তি করে একটি আসন্ন চলচ্চিত্রের জন্য আরেকটি গান রেকর্ড করেছি। আজ আমার দলে ৫০ জন আছে, আমি তাদের সবাইকে বেতন দেই। আমার সেই দিনের কথা মনে আছে যেদিন আমি মুম্বাই এসেছিলাম এবং ঈশ্বরকে বলেছিলাম ‘হামারা হাত পাকড়নে ওয়ালা কোই নাহি থা’।”

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?