সাতসকালে দক্ষিণেশ্বর মন্দিরে কাজল, ডালা হাতে পুজো দিলেন, নায়িকাকে দেখতে ভক্তদের ভিড়

আজ, শুক্রবার (১৭ জুলাই) সাতসকালে দক্ষিণেশ্বরে কালী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি। একেবারে ডালা হাতে মন্দিরে প্রবেশ করতে দেখা যায় তনুজা কন্যাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রথযাত্রার পুন্যলগ্নে কলকাতায় এসেছেন বলিউড অভিনেত্রী কাজল। বৃষ্টিস্নাত শহরে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে শহরে পা রেখেছেন তিনি। গতকাল দমদম বিমানবন্দর থেকে বেরোতেই ফটোশিকারিদের ক্যামেরাবন্দী হন তিনি। কোনও বিরক্তি ছাড়াই হাসি মুখে পোজ দেন। পরনে ছিল ধূসর রঙের জাম্পস্যুট। কিন্তু কী কারণে তিনি শহরে এসেছেন তা স্পষ্ট নয়! সে বিষয়টি জিজ্ঞাসা করা হলেও তিনি এড়িয়ে যান। আর গতকাল শহরে পা রেখেই, আজ, শুক্রবার (১৭ জুলাই) সাতসকালে দক্ষিণেশ্বরে কালী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি। একেবারে ডালা হাতে মন্দিরে প্রবেশ করতে দেখা যায় তনুজা কন্যাকে। তাঁর পরনে ছিল লাল কো-অর্ড সেট, চোখে সানগ্লাস। কাজল গাড়ি থেকে নামতেই তাঁকে দেখে স্বাভাবিকভাবেই ভিড় জমতে থাকে মন্দির প্রাঙ্গণে।

পুন্যার্থীদের পা আটকে যায়। তবে অভিনেত্রী কোনও সংবাদমাধ্যমের মুখোমুখি হননি। গাড়ি থেকে নেমেই গটগট করে মন্দিরের দিকে এগিয়ে যান তিনি। তাঁকে দেখে ভক্তদের মনে প্রশ্ন, তাহলে কি শীঘ্রই নতুন কোনও সুখবর দেবেন নায়িকা? এদিন পুজো দিয়েই বেরিয়ে যান তিনি। যদিও কলকাতা আসলেই দক্ষিণে স্বরে কাজলের পুজো দেওয়ার বিষয়টা প্রথম নয়।

এর আগে ২০২৫ সালে মা তনুজা ও ছেলেকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বরে এসেছিলেন অভিনেত্রী। মন্দির ঘুরে পুজো দিয়ে গিয়েছেন। এবারেও তার অন্যথা হল না। ২০২৫ সালে পর পর বেশ কিছু কাজ করেছেন কাজল। তার মধ্যে অন্যতম তাঁর ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’-এর দ্বিতীয় সিজন। তৃতীয় সিজ়নটি মুক্তির অপেক্ষায়। এ ছা়ড়াও একই বছরে মুক্তি পেয়েছে কাজলের ভৌতিক ছবি ‘মা’। এই ছবিটিও দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। এই বছরে কাজলের আরও একটি ছবি ওটিটিতে মুক্তি পেয়েছিল, যার নাম ‘সরজমিন’। সেই ছবিতে অভিনয় করেছিলেন সইফ আলি খান পুত্র ইব্রাহিম আলি খান। এছাড়া ২০২৫ সালে কাজল টুইঙ্কল খন্নার সঙ্গে একটি সাক্ষাৎকারের অনুষ্ঠানে সঞ্চালিকার ভূমিকায় ধরা দিয়েছিলেন। ‘টু মাচ’ নামে সেই অনুষ্ঠানও জনপ্রিয়তা পেয়েছিল। তবে হঠাৎ কলকাতায় কেন তাঁর আগমন, সেটা ক্রমশ প্রকাশ্য!

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?