২৩ বছর পূর্ণ করল ‘কভি খুশি, কভি গম’, ভক্তদের জন্য বিশেষ উপহার কাজলের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ২০০১ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল করণ জোহরের বহুল তারকা খচিত ছবি ‘কভি খুশি, কভি গম’। যা সিনেমাপ্রেমীদের কাছে কে৩জি হিসাবেই পরিচিত। শনিবার (১৪ ডিসেম্বর) ওই ব্লক বাস্টার ছবির ২৩ বছর পূর্ণ হল। আর কে৩জি ছবির ২৩ বছর পূর্তি উদযাপন করলেন ছবির নায়িকা কাজল। সেই সঙ্গে ভক্তদের বিশেষ উপহারও দিয়েছেন। কী সেই উপহার? ছবির শুটিংয়ের সময়ে নায়ক শাহরুখ খান-সহ সহশিল্পীদের সঙ্গে তোলা অপ্রকাশিত ছবি প্রকাশ্যে এনেছেন তিনি।

২০০১ সালে মুক্তি পাওয়া করণ জোহরের ‘কভি খুশি, কভি গম’ নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে যে উন্মাদনা লক্ষ্য করা গিয়েছিল, তা কার্যত বেনজির। ছবিতে পারিবারিক প্রেমের গল্পের ঠাসা বুনোন ছিল। সেই সঙ্গে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, কাজল, শাহরুখ খান, করিনা কাপুরের মতো বলিউডের তারকারা। আজও অনেকে সময় সুযোগ পেলেই অবসরে ওই সুপারহিট ছবি দেখতে বসে যান। কিংবা কোথাও ছবির গান শুনতে পেলে গুনগুন করে ঠোঁট মেলান। সে্‌ই ছবির ২৩ বছর পূর্তিতে অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন নায়িকা কাজল। ছবির শুটিংয়ের সময়ে ঘটা নানা ঘটনার স্মৃতি রোমন্থন করলেন ফের একবার।

সমাজমাধ্যম ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে ‘কভি খুশি, কভি গম’ এর একটি বিখ্যাত পোস্টার পোস্ট করেছেন কাজল। ওই পোস্টারে রয়েছেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, হৃত্বিক রোশন, কাজল এবং করিনা কাপুর। ছবির পোস্টারের নিচে অজয় দেবগনের ঘরণী লিখেছেন, ‘জীবনের ভালবাসা এবং হাসি। ২৩ বছর আগের কিছু চমত্কার স্মৃতি।’

 

View this post on Instagram

 

A post shared by Kajol Devgan (@kajol)

মাত্র ১,৪৯৯ টাকায় 4G ফোন, সাথে ৬ মাসের রিচার্জ সম্পূর্ণ ফ্রি!

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

পোহা-উপমাতে একঘেয়েমি? জলখাবারে বানান প্রোটিনে ভরপুর সয়া কাবাব

বাড়িতে অপরিত্যক্ত জমি? এই গাছ লাগিয়ে কয়েক বছরেই মোটা টাকা আয়ের সুযোগ

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং

‘ইসকন মায়াপুরকে আন্তর্জাতিক মানে তৈরি করা হবে’, প্রশাসনিক বৈঠকের পর জানালেন অগ্নিমিত্রা পাল

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

ঋত তৃণমূলের ভোট প্রচারে নিহত খুদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

পুজোর আগেই রাঁধুনিদের বকেয়া মেটানো হবে, মিড-ডে মিল নিয়ে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

ধূপগুড়িতে ক্লাসরুমে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে কাঁটা পড়ুয়ারা