মুখোপাধ্যায় পরিবারে ফের শোকের ছায়া, প্রিয়জনকে হারালেন কাজল-রানি

মাস কয়েক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রানি মুখোপাধ্যায় এবং কাজলের তুতো কাকা তথা পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা তথা অভিনেতা দেব মুখোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০২৫ সালে বলিউডের মুখোপাধ্যায় পরিবারের উপর দিয়ে যেন ঝড় বয়ে চলেছে। মাস কয়েক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রানি মুখোপাধ্যায় এবং কাজলের তুতো কাকা তথা পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা তথা অভিনেতা দেব মুখোপাধ্যায়। তাঁদের বাড়িতেই প্রতি বছর দুর্গাপুজো হয়। এবং তাতে একেবারে ঘরের মেয়ে সেজে যোগ দেন কাজল রানি। এমনকী তাঁদের বাড়ির পুজোও নামকরা। কিন্তু এ বছর শুরু থেকেই যেন মৃত্যু র লাইন পড়ে গিয়েছে মুখোপাধ্যায় বাড়িতে। বুধবার মারা গিয়েছেন কাজল ও রানির আরেক কাকা এবং পরিচালক রণ মুখোপাধ্যায়। বুধবার বিকেলে তাঁর শেষকৃত্যে বলিউডের অনেক তারকারা উপস্থিত হয়েছেন।

ইতিমধ্যেই কাকা রণ মুখোপাধ্যায়কে শেষ বিদায় জানাতে গিয়েছেন কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়, অয়ন মুখোপাধ্যায়। রণ মুখোপাধ্যায় ছিলেন জয় মুখোপাধ্যায়, দেব মুখোপাধ্যায় (অয়নের বাবা), শোমু মুখোপাধ্যায় (কাজলের বাবা) এবং সুবীর মুখোপাধ্যায়ের ভাই। অভিনেত্রী কাজল হলেন শোমু মুখোপাধ্যায়ের বড় কন্যা। তিনি ‘তু হি মেরি জিন্দেগি’ (১৯৬৫) এবং ‘হাইওয়ান’ (১৯৭৭) এর মতো সিনেমা পরিচালনা করেছিলেন। ১৪ মার্চ অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়কে শেষ বিদায় জানিয়েছেন কাজল রানির পরিবার। সেই শোক কাটতে না কাটতেই তাঁদের পরিবারে আবারও শোকের ছায়া পড়ে গিয়েছে।

রণ ছিলেন অভিনেত্রী সর্বাণী মুখোপাধ্যায় এবং সম্রাট মুখোপাধ্যায়ের বাবা। যিনি বর্ডার, গড অনলি নোজ, মোহনদাসের মতো একাধিক ছবিতে কাজ করে ছিলেন।সম্রাটও একাধিক ছবিতে অভিনয় করেছেন এবং বাংলা টেলিভিশন জগতের একজন বিশিষ্ট মুখ। বুধবার (২৮ মে) বিকেলে সান্তাক্রুজ হিন্দু শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পরিবার ছাড়াও অনেক ঘনিষ্ঠ বন্ধুবান্ধব শেষকৃত্যে উপস্থিত ছিলেন। কিন্তু রানি মুখোপাধ্যায় এবং কাজলকে সেখানে উপস্থিত থাকতে দেখা যায়নি। হয়তো অভিনেত্রীরা তাদের পেশাগত দায়িত্ব নিয়ে ব্যস্ত। কাজল বর্তমানে তার সিনেমা “মা”-এর ট্রেলার লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের