নারী নির্যাতন ও মাদকের বিরুদ্ধে বিস্ফোরক কমল হাসান

সমাজ যতদিন মাদক মুক্ত না হবে ততদিনে সমাছে নারীরা নিরাপদ নয়। আসুন আমরা মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলি। আসুন সমাজকে ধ্বংসকারী মাদক চক্রের হাত থেকে রক্ষা করি। আসুন সবাই মিলে মাদক মুক্ত জাতি গড়ে তুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিল সুপারস্টার তথা রাজনীতিবিদ কমল হাসান বরাবরই অপরাধমুক্ত দেশ গড়ে তোলার আহ্বান দেন। দেশে ধর্ষণের সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে প্রচণ্ড হতাশ অভিনেতা। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে গর্জে উঠলেন কমল হাসান। সম্প্রতি পুদুচেরি, ম্যাঙ্গালোর, রাঁচিতে মহিলাদের সঙ্গে যে অপরাধজনক ঘটনা ঘটেছে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে উদ্বেগ প্রকাশ করলেন কমল হাসান। সঙ্গে অপরাধ ও মাদকমুক্ত দেশ গড়ার আহ্বান জানালেন অভিনেতা।

৫ মার্চ টুইটার হ্যান্ডেলে মহিলাদের সঙ্গে ঘটা ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে দীর্ঘ নোট লিখলেন কমল হাসান। লোকসভা নির্বাচনের মুখে এখন গোটা দেশ। সেটিকে উপেক্ষা করেই দেশজুড়ে নানারকম অপরাধজনক ঘটনা ঘটেই চলেছে। সম্প্রতি রাঁচিতে গণধর্ষণ, পুদুচেরিতে ৪ বছর বয়সী শিশুর হত্যা, গুজরাত ও তামিলনাড়ুতে বিপুল পরিমাণে মাদক উদ্ধার, সব বিষয়ে এদিন উদ্বেগ প্রকাশ করলেন অভিনেতা তথা রাজনীতিবিদ কমল হাসান।

তিনি লিখেছেন, ‘আমরা দিনে দিনে কোথায় পৌঁছে যাচ্ছি! পুদুচেরিতে ৪ বছরের কিশোরীকে অপহরণ করে হত্যা, এরপর তাঁকে নর্দমায় ফেলে দেওয়া, রাঁচিতে ভারতে আসা বিদেশিনীকে গণধর্ষণ, ম্যাঙ্গালোরে প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অ্যাসিড ছুঁড়ে মারা, প্রেম করে বিয়ে করায় তপসিলি যুবককে নির্মমভাবে হত্যা, গুজরাত ও তামিলনাড়ুতে কয়েক কোটির মাদক বাজেয়াপ্ত করা, এইসব জঘন্য ঘটনা দেশকে আবৃত করে রেখেছে। দেশে একদিকে দেশে যেমন উন্নতি হচ্ছে, এসব জঘন্য ঘটনা দেশকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের সমাজ দিনে দিনে কোথায় পৌঁছে যাচ্ছে! নারীরা এখানে নিরাপদ নয়, সমাজ এখনও বর্ণ-ধর্মীয় গোঁড়ামিতে পদদলিত। কবে অপরাধমুক্ত দেশ আমরা দেখতে পারব?’ অভিনেতা আরও জানালেন, “সমাজ যতদিন মাদক মুক্ত না হবে ততদিনে সমাছে নারীরা নিরাপদ নয়। আসুন আমরা মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলি। আসুন সমাজকে ধ্বংসকারী মাদক চক্রের হাত থেকে রক্ষা করি। আসুন সবাই মিলে মাদক মুক্ত জাতি গড়ে তুলি।”

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক