দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ধাকড়’ ছবিতে শাশ্বতকে নেওয়ার পরামর্শ পরিচালককে দিয়েছিলেন কঙ্গনাই

নিজস্ব প্রতিনিধিঃ ‘বব বিশ্বাস’ চরিত্রের জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে সম্প্রতি দেখা গিয়েছে ‘ধাকড়’ ছবিতে। ছবিতে একজন রিং মাস্টারের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। ছবিতে অভিনয় প্রসঙ্গে বলতে গিয়ে টলিউডের অপু জানিয়েছেন তাঁর অভিজ্ঞতা। সুদূর আরব সাগরের তীরে বলিউডের এই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের চরিত্রটির জন্য তাঁর নাম  পরিচালককে জানিয়ে অভিনেতাকে এই চরিত্রে নেওয়ার পরামর্শ  নাকি দিয়েছিলেন এই ছবির অভিনেত্রী কঙ্গনা রানাউত। পরিচালক রজনীশ ঘাইয়ের সঙ্গে এরপর কথা হয় টলিউডের জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের। এই ছবির অংশ হতে পেরে অভিনেতা যে ভীষণ খুশি তা তাঁর কথাতেই স্পষ্ট। 

বলে রাখা ভালো এর আগে অনেকগুলি হিন্দি ছবিতেই শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে। কাজ করেছেন ‘কাহানী’, ‘ছিঁচোড়ে’তে। এবার তালিকায় নতুন সংযোজন। শুধু তাই নয় এই ছবিতে কঙ্গনার সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে অভিনেতা জানিয়েছেন, ” কঙ্গনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সব সময়ই দারুণ। ফ্লোরে ও সবসময় ওঁর সিনের আগে একেবারে তৈরি থাকত। সংলাপ পুরোপুরি মুখস্থ থাকত সবসময় ওঁর। আর ও জানত যে কোন সিনটায় ঠিক কীরকম অভিনয় করতে হবে। এমন একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। ” 

Published by:

Share Link:

More Releted News:

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

‘পুরোদমে শুটিং করছেন নায়িকা’, ‘রাকা’তে দীপিকার বাদ পড়ার গুজব ওড়াল নির্মাতারা

TRP-তে ব্যাপক রদবদল, শীর্ষাসন হারাল ‘পরশুরাম’, ‘পরিণীতা’, টপার হল কে? 

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ