মদ খেয়ে স্টিয়ারিংয়ে হাত, কন্নড় অভিনেতার ফরচুনারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সরকারি গাড়ি, মামলা দায়ের

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে এবার আইনি বিপাকে জড়ালেন বিগ বসের প্রাক্তন কন্নড় প্রতিযোগী এবং অভিনেতা ময়ূর প্যাটেল। পাশাপাশি একটি সড়ক দুর্ঘটনায় নাম জড়িয়েছে তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি: মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে এবার আইনি বিপাকে জড়ালেন বিগ বসের প্রাক্তন কন্নড় প্রতিযোগী এবং অভিনেতা ময়ূর প্যাটেল। পাশাপাশি একটি সড়ক দুর্ঘটনায় নাম জড়িয়েছে তাঁর। ঘটনাটি ঘটেছে, বুধবার (২৮ জানুয়ারি) গভীর রাতে। তাঁর বিরুদ্ধে বেঙ্গালুরু থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার ফলে আইনি জটিলতায় পড়েছেন ময়ূর প্যাটেল। বুধবার রাতে ওল্ড এয়ারপোর্ট রোডের কমান্ডো হাসপাতাল মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুর্ঘটনার সময় অভিনেতা টয়োটা ফরচুনার গাড়ি চালাচ্ছিলেন।

প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, অভিনেতা তাঁর গাড়িটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন।যার ফলে তাঁর গাড়ি ট্র্যাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারে। এই সংঘর্ষে দুটি সুইফট ডিজায়ার, একটি সরকারি মালিকানাধীন গাড়ি-সহ চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেগুলি সিগন্যালে দাঁড়িয়ে ছিল। চেইন সিস্টেমে ধাক্কা মারে একাধিক গাড়ির ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যবশত, ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। তথ্য পাওয়ার পরপরই ট্র্যাফিক পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িটি চালানোর সময় অভিনেতা মদ্যপ ছিলেন। শ্বাসনালী পরীক্ষায় অভিনেতার মদ্যপানের ইঙ্গিত পাওয়া গিয়েছে। এর পরে, হালাসুরু ট্র্যাফিক পুলিশ স্টেশনে প্যাটেলের বিরুদ্ধে মাতাল অবস্থায় গাড়ি চালানো এবং অবহেলা করে গাড়ি চালানোর কয়েকটি প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

তদন্তের অংশ হিসেবে অভিনেতার গাড়িটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনায় একটি মোটরবাইক ক্ষতিগ্রস্থ হয়েছে। ওই চালকের অভিযোগের ভিত্তিতে মামলাটি শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রমাণিত হওয়ার পর পুলিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, মোটরযান আইন এবং অন্যান্য প্রযোজ্য আইন অনুসারে আরও আইনি ব্যবস্থা নেওয়া হবে। ময়ূর প্যাটেল বিগ বস কন্নড়ে অংশগ্রহণের পর খ্যাতি অর্জন করেছেন। তিনি একাধিক কন্নড় ছবিতেও অভিনয় করেছেন। তবে এখনও পর্যন্ত, অভিনেতা এই ঘটনার বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। প্যাটেল মণি (২০০৩) চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। এছাড়া তিনি লাভ স্টোরি (২০০৫), রাজীব (২০২০) এবং আরও অনেক ছবিতে অভিনয় করেছেন।

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের