‘কভি খুশি কভি গম-২’ নির্মাণের জল্পনায় জল ঢাললেন কর্ণ জোহর

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের আইকনিক ছবি ‘কভি খুশি কভি গম’ (Kabhi Khushi Kabhie Gham) নিয়ে নতুন করে সিক্যুয়েলের জল্পনা ছড়ালেও, তা একেবারেই নাকচ করে দিলেন পরিচালক কর্ণ জোহর (Karan Johar)। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, দর্শ মহলে সাড়া ফেলে দেওয়া বাণিজ্যিক সফল ছবির সিক্যুয়াল বানানোর কোনও পরিকল্পনা নেই তাঁর। 

দুই যুগ আগে ২০০১ সালে মুক্তি পেয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছিল ‘কভি খুশি কভি গম’ (Kabhi Khushi Kabhie Gham) । বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan), কাজল (Kajol) অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) হৃত্বিক রোশন (Hrithik Roshan) এবং করিনা কপুরের (Kareena Kapoor Khan) এর অভিনয়ে সমৃদ্ধ পারিবারিক ছবিটি বহু প্রজন্মের কাছে নস্টালজিয়ার প্রতীক।

সম্প্রতি শোনা যাচ্ছিল, এই ছবির সিক্যুয়েল ‘K3G 2’ নিয়ে কাজ শুরু করতে পারেন পরিচালক-প্রযোজক কর্ণ জোহর (Karan Johar)। কিন্তু এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমি কখনও K3G 2 বানাব না। এই ছবির সঙ্গে মানুষের যে আবেগ জড়িয়ে, সেটাকে নষ্ট করতে চাই না।” তাঁর মতে, এমন একটি ছবির সিক্যুয়েল বানানো মানেই বড় ঝুঁকি নেওয়া—“এটা বিপর্যয়ের দিকেই নিয়ে যেতে পারে।”

এছাড়াও তিনি তাঁর স্থগিত প্রোজেক্ট ‘তখত’ (Takht) নিয়েও কথা বলেন। করোনা পরবর্তী পরিস্থিতিতে ছবিটি আপাতত স্থগিত রয়েছে। তবে ভবিষ্যতে সুযোগ পেলে তিনি অবশ্যই এই ছবিটি তৈরি করতে চান বলেও জানান করণ।

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর