ককটেল পার্টিতে অনন্য রূপে করিশ্মা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউডের (Bollywood) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা কাপুর (Karishma Kapoor)। অভিনয় দক্ষতার পাশপাশি অভিনেত্রীর ফ্যাশন স্টেটমেন্ট (Fashion statement) বরাবরই অনুরাগীদের মুগ্ধ করে। ফ্যাশনের ক্ষেত্রে অভিনেত্রী বরাবরই হালকা এবং আরামদায়ক পোশাককেই পছন্দ করেন। একইসঙ্গে সাধারণ পোশাককেও কীভাবে নিজেকে স্টাইলিশ লুকে উপস্থাপন করা যায় সেটাও করিশ্মার খুব ভালো করাই জানা। নিজের এই সব স্টাইলিশ পোশাকের ছবি মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাগ করে নেন অভিনেত্রী। করিশ্মার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখলে দেখা যায় কখনও তিনি অ্যানিম্যাল প্রিন্টেড পোশাক পরে সান্ধ্যকালীন ভ্রমণ করছেন, কখনও নিজের ড্রয়িং রুমে বসে ছবি তুলতে দেখা যায় অভিনেত্রীকে আবার কখনও বলিউডের কোনও ঘরোয়া পার্টিতে স্টাইলিশ লুকে ধরা দেন অভিনেত্রী। করিশ্মার এই সাধারণ অথচ স্টাইলিশ লুকে যেমন মুগ্ধ হন অভিনেত্রীর অনুরাগীরা তেমনই তাঁর রূপে মুগ্ধ হন করিশ্মার সহকর্মীরাও। এবার করিশ্মার এমনই এক লুক ভাইরাল হল সোশ্যাল মিডিয়াতে।

সম্প্রতি সপ্তাহের শেষে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি পোস্ট করেন করিশ্মা। যা মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। ছবি গুলির মাধ্যমে যেন তাঁর অনুরাগীদের নতুন সপ্তাহের স্টাইল স্টেটমেন্ট কী হতে পারে সেই বিষয়েই পরামর্শ দিয়েছেন করিশ্মা। ভাইরাল হওয়া এই ছবিতে করিশ্মাকে একটি শোফায় পায়ের উপর পা তুলে আরাম করে বসে থাকতে দেখা গিয়েছে। ছবিতে করিশ্মার স্টাইল ষ্টেটমেন্ট রীতিমত আকর্ষণীয়। একটি গাঢ় নীল রঙ্গের গাউন পরে থাকতে দেখা গিয়েছে করিশ্মাকে। গাউনটির এক পাশে থাই পর্যন্ত কাটা ছিল।

গাঢ় নীল রঙের এই গাউনের সঙ্গে করিশ্মা পায়ে পরেছিলেন মানানসই সিলভার রঙের স্টিলেটো জুতো। এর সঙ্গে নিজের চুল খুলে রেখেছিলেন অভিনেত্রী। মাথার এক দিকে সিঁথি কেটে চুল খুলে রাখেন করিশ্মা। পাশপাশি মেকআপের ক্ষেত্রেও মুখে অতি সামান্য মেকআপকেই বেছে নিয়েছিলেন অভিনেত্রী। চোখে নুড আইশ্যাডো এবং ঠোঁটে নুড লিপস্টিক লাগান অভিনেত্রী। গাঢ় নীল রঙের এই গাউনে করিশ্মা হয়ে উঠেছিলেন অনন্যা। শীতের রাতে যেকোনো ককটেল পার্টিতে (Cocktail party) যাওয়ার জন্য করিশ্মার এই সাজ হয়ে উঠতেই পারে এক্কেবারে পারফেক্ট।

রাশিয়ায় ভেঙে পড়ল পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

মিত্র রাশিতে বুধের প্রবেশ, কোন চার রাশির জাতকদের কপাল খুলবে?

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার