প্রাক্তন স্বামীর স্মরণসভায় শোকাচ্ছন্ন করিশ্মা, দিদিকে সান্ত্বনা দিলেন সইফ-করিনা

বিদেহী আত্মার শান্তির জন্যে করিনা ও সইফকেও সাদা পোশাকে দেখা যায়। গত ১৯ জুন বিকেল ৫টায় দিল্লিতে সঞ্জয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: লন্ডনে বন্ধুদের সঙ্গে পোলো খেলতে খেলতে প্রয়াত হয়েছেন বিখ্যাত ব্যবসায়ী তথা করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। জানা যায়, পোলো খেলার সময়ে আচমকাই তাঁর মুখে মৌমাছি ঢুকে যায়। এবং তা গলায় আটকে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যায়। যাই হোক, প্রাক্তন স্বামীর মৃত্যুতে ভারাক্রান্ত করিশ্মা এবং তাঁর সন্তানরা। তবে সঞ্জয়ের দেহ লন্ডন থেকে দিল্লিতে নিয়ে আসতে অনেক আইনী বাধা বিপত্তিতে পড়তে হয়েছিল তাঁর পরিবারকে। অবশেষে গত বৃহস্পতিবার দিল্লিতে আনা হয় সঞ্জয়ের দেহ। এবং তাঁর শেষকৃত্যে সামিল হয়েছিলেন করিনা, তাঁর ছেলে-মেয়ে, বোন করিনা, সইফ আলি খান সকলেই। বিবাদ ভুলে সন্তানদের শেষবারের মতো তাঁদের বাবাকে দেখাতে নিয়ে গিয়েছিলেন করিশ্মা।

পাশাপাশি সঞ্জয়ের প্রার্থনা সভায় জারি করা একটি বিবৃতিতে করিশ্মা, সঞ্জয়ের বর্তমান স্ত্রী ও তাঁর পরিবার সাক্ষর করেছিলেন। আজ বিকেলে দিল্লির তাজ হোটেলে সঞ্জয়ের স্মরণসভা। ইতিমধ্যেই সন্তান- সামাইরা এবং কিয়ানকে নিয়ে দিল্লি রওনা দিয়েছেন করিশ্মা কাপুরকে। তাঁদের সঙ্গে করিনা কাপুর খান এবং সইফ আলি খানও আছেন। আজ দুপুরে করিশ্মাকে মুম্বই বিমানবন্দরে সাদা পোশাকে নয়াদিল্লির উদ্দেশ্যে উড়ে যেতে দেখা যায়। বিদেহী আত্মার শান্তির জন্যে করিনা ও সইফকেও সাদা পোশাকে দেখা যায়। গত ১৯ জুন বিকেল ৫টায় দিল্লিতে সঞ্জয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছিল। সেখানে করিশ্মাকে তাঁর সন্তানদের সান্ত্বনা দিতেও দেখা যায়। কারণ তাঁদের ছেলে কিয়ান তাঁর বাবার নশ্বর দেহাবশেষ দেখে ভেঙে পড়েছিল। আজ দিল্লির তাজ প্যালেসে সঞ্জয়ের প্রার্থনা সভাতে উপস্থিত থাকবেন করিশ্মা।

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

২০০৩ সালে সঞ্জয় করিশ্মার বিবাহ হয়। ২০১৬ সালে তাঁদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। বিবাহবিচ্ছেদের মামলা চলাকালীন, করিশ্মা সঞ্জয়ের বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন এবং এমনকি তিনি দাবি করেছিলেন যে সঞ্জয় তাকে তাদের মধুচন্দ্রিমায় তার বন্ধুদের সঙ্গে ঘুমাতে বাধ্য করেছিলেন। অন্যদিকে সঞ্জয় দাবি করেছিলেন, করিশ্মা টাকা নেওয়ার জন্যে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন। তবে ২০২৩ সালে, সঞ্জয় এবং করিশ্মাকে মুম্বইতে একসঙ্গে দেখা গিয়েছিল, যখন তারা রাতের খাবারের পরে একটি রেস্তোরাঁ থেকে বেরিয়ে ছিলেন।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay