অস্কারে কার্তিকি ও গুণীত মঙ্গার সাফল্য, আমুলের তরফ থেকে বিশেষ কুর্নিশ

এছাড়া সেরা মৌলিক গান হিসেবে 'RRR'-এর 'নাটু নাটু' এবং সেরা শর্ট তথ্যচিত্র হিসেবে 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-জিতল সেরার সেরা সম্মান।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল ছিল ভারতবর্ষের কাছে স্মরণীয় দিন। ১৩ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে সুন্দরভাবে সুসম্পন্ন হল অস্কার অনুষ্ঠান। চলতি বছর তিনটি বিভাগে মনোনয়ন পেয়েছিল ভারত। যার মধ্যে শুধু ছিটকে গিয়েছেন শৌনক সেন। তাঁর নির্মিত সেরা ডকুমেন্ট্রি চলচ্চিত্র ‘অল দ্যাট ব্রেদস’-পেল না সেরার সেরা সম্মান। এছাড়া সেরা মৌলিক গান হিসেবে ‘RRR’-এর ‘নাটু নাটু’ এবং সেরা শর্ট তথ্যচিত্র হিসেবে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-জিতল সেরার সেরা সম্মান। বাকিদের হারিয়ে অস্কার ট্রফি ছিনিয়ে নিলেন রাজামৌলির দল এবং কার্তিকি গনসালভেস এবং গুনীত মঙ্গা। সোমবার ৯৫ তম বার্ষিক অ্যাকাডেমি অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও।

ভারতকে বিশ্বের বুকে আরও উঁচুতে তুলে দেওয়ার জন্যে RRR-বাহিনী এবং ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-নির্মাতাদের ধন্য ধন্য করছে দেশবাসী। এদিন দুগ্ধ ব্র্যান্ড আমুলের তরফ থেকে কার্তিকি এবং গুনীত মঙ্গাকে জানানো হল বিশেষ সম্মান। আরাধ্য় সম্মানে গুনীত, কার্তিকির পাশে হাতির ছবি এবং বেলার চিত্র অ্যানিমেশন ছবির মাধ্যমে তুলে ধরা হল। এটির ক্যাপশন দেওয়া হযল ‘হাথি মেরে সাথী’ এবং ‘আমুল জাম্বো স্বাদ’। আমুলের শ্রদ্ধার প্রতি প্রতিক্রিয়া জানিয়ে ইনস্টাগ্রাম পোস্টে গুনীত মঙ্গা লিখলেন’বেস্ট’।

শ্রদ্ধা নিবেদনের স্কেচটিতে দেখা গিয়েছে, গুনীত এবং কার্তিকি তাদের হাতে অস্কার ট্রফিটি ধরে আছে এবং হাতিটিও উদযাপনের মেজাজে রয়েছে৷ The Elephant Whisperers, Haul Out, How Do You Measure A Year?, The Martha Mitchell Effect, and Stranger At the Gate এর বিরুদ্ধে প্রতিযোগিতা করেছিল। জয় সম্পর্কে গুনীত বলেছেন, “এটি একটি অবিশ্বাস্যভাবে শক্তিশালী এবং ঐতিহাসিক মুহূর্ত। আমরা ভারতের দুই নারী হিসেবে সেই বৈশ্বিক মঞ্চে দাঁড়িয়ে এই ঐতিহাসিক জয় পেয়েছি। ভারতের একটি স্বাধীন প্রোডাকশন হাউস অস্কার জিতে ইতিহাস তৈরি করেছে।”

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?