গাঁটছড়া বাঁধলেন এ আর রহমানের কন্যা খাতিজা, পাত্র কে জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক সানাইয়ের সুর। এই তো কিছুদিন আগেই রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে এত মাতামাতি চলল। সেই রেশ কাটতে না কাটতেই ফের বিয়ের বাজনা। তবে এই বিয়ে নিয়ে তেমন উত্তেজনা দেখা যায়নি। কারণ, সম্পূর্ণ পরিবারিক সদস্য এবং বন্ধু-বান্ধবের উপস্থিতিতেই সাত পাকে বাঁধা পড়লেন, বলিউড সুরসম্রাট A.R.Rahman এর কন্যা খাতিজা রহমান এবং রিয়াসদীন শাইক মোহাম্মদ। মেয়ে খাতিজার বিয়ের পরেই একটি ফ্যামিলি ফটো শেয়ার করেন কিংবদন্তী সুরকার এই সুখবর দিলেন সবাইকে।

পাশাপাশি লিখলেন, ‘ঈশ্বর যেন তোমাদেরকে সবসময় আশীর্বাদ করেন। তোমাদের আগামী জীবনের জন্যে অগ্রিম শুভেচ্ছা, আপনাদের শুভকামনা এবং ভালবাসার জন্য অগ্রিম ধন্যবাদ’। রহমানের পোস্ট করা পারিবারিক ছবিতে দেখা যাচ্ছে, রহমানের বড় মেয়ে রহিমা, বউ সায়রা বানু, রহমান নিজে ছেলে আমিনকে নিয়ে দাঁড়িয়ে আছেন। আর নব দম্পতি একটি সোফায় বসে আছেন। আর বর ও কনের বসার জায়গার রয়েছে রহমানের প্রয়াত মায়ের ছবি। শুভ অনুষ্ঠানে মা কে নিয়েই শুভ কাজ সারলেন অস্কার-জয়ী সুরকার।

পেশায় অডিও ইঞ্জিনিয়ার রিয়াসদীন শাইক মোহাম্মদ, তাঁর সঙ্গে গত জানুয়ারিতেই বাগদান সেরেছিলেন গীতিকার খাতিজা। তবে তখন অন্য রকম পোশাকে সেজেছিলেন খাতিজা-রিয়াসদীন। সে ছবিও ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। আসলে, জনপ্রিয় সুরকারের মেয়ে বলে কথা! যদিও খাতিজা নিজেও একজন সংগীতশিল্পী। এ বার বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন খাতিজা-রিয়াসদীন। তাই মেয়ের বিয়ের শেষে এই পারিবারিক ছবি শেয়ার করলেন অস্কারজয়ী সুরকার। বিয়ের দিন দেখা গেল, সাদা পোশাকে নিজেদেরকে মুড়েছেন বর-কনে। যদিও সব সময় বোরখার আড়ালেই দেখা যায় খাতিজাকে। এদিনও তার ব্যতিক্রম হলনা। খাতিজা নিজেও বিয়ের পর রিয়াসের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, “আমার জীবনের সবচেয়ে প্রতীক্ষিত একটা দিন। বিয়ে হল আমার প্রাণের পুরুষ রিয়াসদিনের সঙ্গে।”

 

View this post on Instagram

 

A post shared by 786 Khatija Rahman (@khatija.rahman)


উল্লেখ্য, খাতিজা কৃতি শ্যানন অভিনীত ‘মিমি’ ছবিতে জনপ্রিয় ‘রক এ বাই বেবি’ সহ বিভিন্ন গান গেয়েছেন। খাতিজার আগামী জীবন সুখের হোক, সঙ্গীতজগতেও তাঁর চলার পথ মসৃণ হোক, সবাই গায়িকাকে নতুন জীবনের জন্যে শুভেচ্ছা জানিয়েছেন।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের